Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

৬৩ বছরের দীর্ঘ বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হকের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:২৪ পিএম

৬৩ বছরের দীর্ঘ বন্ধুত্ব, মির্জা ফখরুলকে নিয়ে আবেগঘন পোস্ট মনিরুল হকের

সংগৃহীত

Advertisement

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্প্রতি দাওয়াত করেছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও দুজনের আরও একটা পরিচয় আছে, দুজনের মাঝে বন্ধুত্বটা ৬৩ বছরের পুরোনো। প্রায় সাড়ে ছয় দশকের পুরোনো এই বন্ধুকে নিয়ে সম্প্রতি একটি আবেগঘন পোস্ট করেছেন মনিরুল হক চৌধুরী। 

গতকাল ১৫ আগস্ট সংসদ সদস্য মনিরুলের ধানমন্ডির বাসায় দাওয়াতে যান মির্জা ফখরুল। সেখানে তোলা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন মনিরুল হক চৌধুরী।

তার ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্ধুত্ব ৬৩ বছরের, তবুও বন্ধুত্ব আজও অমলিন। সময়ের স্রোত বদলেছে, বদলেছে জীবনের অনেক গল্প, কিন্তু বদলায়নি বন্ধুত্বের সেই টান, বিশ্বাস আর ভালোবাসা।’

তিনি আরও লেখেন, ‘ছয় দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া, অসংখ্য স্মৃতির সাক্ষী হওয়া এ যেন এক অনন্য বন্ধুত্বের গল্প। সময় বয়স বাড়ায়, দূরত্ব তৈরি করে, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব হৃদয়ের দূরত্ব কখনো বাড়তে দেয় না।’

তিনি আরও লিখেছেন, ‘৬৩ বছরের বন্ধুত্ব একটি সম্পর্ক নয়, এটি ভালোবাসা, আস্থা ও অগণিত স্মৃতির এক অমূল্য ইতিহাস।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি তাজনূভার

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি তাজনূভার

আ.লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

‘জৌনপুরী’ উচ্চারণ নিয়ে দুঃখপ্রকাশ রাশেদ খাঁনের

দুদক-সিআইডির তদন্ত দাবি প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম