অপ্রতিমসহ তিন হত্যাকাণ্ডের প্রসঙ্গে আজহারীর পোস্ট
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যা ঘিরে দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লোমহর্ষক ঘটনাটি নাড়া দিয়েছে ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীকেও।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় এই ইসলামী আলোচক।
মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, ‘এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই।’
তিনি প্রশ্ন রাখেন, ‘এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে? মানবিকতা আর বিবেকবোধ কি দিনদিন হারিয়ে যাচ্ছে?’
মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।

