জাকির নায়েকের কাছ থেকে ‘কিসওয়াতুল কাবা’ উপহার পেলেন আজহারী
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
সাক্ষাৎ শেষে বিদায় নেওয়ার সময় ড. জাকির নায়েক তাকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাতের একটি ছবিও প্রকাশ করেন।
পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন।’
পোস্টের শেষাংশে তিনি বিশ্বের সব দায়ীর নিরাপত্তার জন্য দোয়া করেন। তিনি লেখেন, ‘দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’
ছবিতে মিজানুর রহমান আজহারী ও ড. জাকির নায়েককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আজহারীর হাতে একটি উপহারের প্যাকেটও দেখা যায়।
