Logo
Logo
×

Advertisement

ইসলাম ও জীবন

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

Advertisement

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:০৫ পিএম

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ছবি: সংগৃহীত

Advertisement

দৈনন্দিন জীবনে অজু করার পর অনেকেরই বিড়ি বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে। মনের অজান্তেই একটা প্রশ্ন উঁকি দেয়— এই অভ্যাসের কারণে কি পবিত্রতার প্রতীক অজুটা ভেঙে যায়? নাকি এই অজুতেই দাঁড়ানো যায় রবের সামনে? চলুন, পবিত্র কুরআন-হাদিস এবং ফিকহশাস্ত্রে আলোকে জেনে নেওয়া যাক এর স্পষ্ট ও সুন্দর সমাধান।

ধূমপান কি অজু ভেঙে দেয়?

ইসলামি শরিয়তে অজু ভঙ্গের সুনির্দিষ্ট কিছু কারণ নির্ধারিত রয়েছে। সাধারণত শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমেই কেবল অজু নষ্ট হয়। ফিকাহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবের সূত্র ধরে অজু ভঙ্গের সেই ৭টি মূল কারণ নিচে তুলে ধরা হলো—

১. মল-মূত্রের রাস্তা দিয়ে কোনো কিছু (ময়লা, পানি, রক্ত, বাতাস বা অন্য কিছু) বের হওয়া।

২. মুখের লালার সঙ্গে সমপরিমাণ বা বেশি রক্ত আসা (কম হলে অজু ভাঙে না)।

৩. চিত, কাত বা হেলান দিয়ে গভীর ঘুম দেওয়া।

৪. পাগল হওয়া।

৫. মাতাল বা নেশাগ্রস্ত হওয়া।

৬. জ্ঞান হারিয়ে ফেলা।

৭. নামাজে উচ্চস্বরে হাসা (জানাজার নামাজ ছাড়া)।

যেহেতু বিড়ি বা সিগারেট খাওয়ার মাধ্যমে শরীরের ভেতর থেকে কোনো নাপাক বস্তু বাইরে নির্গত হয় না, তাই নিছক ধূমপান করার কারণে অজু ভাঙে না। (রদ্দুল মুহতার ১/১৪৪, ফাতায়ায়ে আলমগিরি ১/১২)

অজু না ভাঙলেও ধূমপান কেন নিষিদ্ধ?

অজু অক্ষুণ্ণ থাকলেও ধূমপান ইসলামে মোটেও অনুমোদিত নয়। এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট দুটি বড় কারণ— আর্থিক অপচয় এবং মানবদেহের মারাত্মক ক্ষতি। নিজের শরীর ও সম্পদকে জেনেশুনে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন—

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা: আয়াত ১৯৫)

দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে যাওয়ার হুকুম

ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে যে তীব্র দুর্গন্ধ ছড়ায়, তা আশপাশের মানুষের জন্য মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অথচ ইসলামে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন—

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ

‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়।’ (বুখারি)

নামাজ আদায়: বিড়ি-সিগারেটের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কারণ ধূমপানে অজু ভাঙে না। তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো চরম আদব খেলাপ ও অনুচিত।

মসজিদে প্রবেশ: কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। পেঁয়াজ-রসুনের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বহুগুণ তীব্র। তাই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করাও নিষেধ।

ধূমপায়ী মুমিনদের জন্য সুন্দর পরামর্শ

বিড়ি-সিগারেট খাওয়ার অভ্যাসটা এক পলকে ছাড়তে না পারলেও কেবল এই অজুহাতে নামাজ বা জামাতে যাওয়া থেকে দূরে থাকা যাবে না। ধূমপান ছাড়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে মসজিদে যাওয়ার বা নামাজ পড়ার আগে ভালোভাবে মেসওয়াক বা ব্রাশ করে, অথবা কুলি করে মুখ ও শরীরের দুর্গন্ধ পুরোপুরি দূর করে নেওয়া আবশ্যক।

পবিত্রতা ইমানের অঙ্গ, আর সুগন্ধ ইবাদতের সৌন্দর্য। ধূমপান অজু না ভাঙলেও এটি একদিকে যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে মুখের দুর্গন্ধ দিয়ে ইবাদতের পরিবেশ ও অন্যের শান্তি নষ্ট করে।

তাই আসুন, ক্ষতিকর এই বদভ্যাসটি ধীরে ধীরে জীবন থেকে মুছে ফেলি। পরিচ্ছন্ন শরীর ও পবিত্র মন নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার সৌভাগ্য অর্জন করি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

যে নামাজ পড়ে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেখাতে হয়

কথা-কাজে কষ্ট পেলেও কি গুনাহ মাফ হয়?

কথা-কাজে কষ্ট পেলেও কি গুনাহ মাফ হয়?

ধূমপানে কেন কালো হয় ঠোঁট? জেনে নিন কারণ ও প্রতিকার

ধূমপানে কেন কালো হয় ঠোঁট? জেনে নিন কারণ ও প্রতিকার

আরও পড়ুন

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ক্ষমা পাওয়া যাবে কি?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

ঘুমের সময় মানুষের রূহ কোথায় থাকে, ঘুম ও মৃত্যুর রহস্য কী?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম