Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

ফাহাম আব্দুস সালাম। ফাইল ছবি

Advertisement

কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। 

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, একটি ভিডিওতে দেখলাম কয়েকটি ছেলে মিলে মাইক হাতে ক্যানভাসিং করছে— পিরোজপুরের মাটিতে ওরে দাফন হতে দিব না। অনুমান করা ঠিক না কিন্তু চেহারা-পোশাক-আশাক থেকে মনে হয় তারা ইসলামিস্ট। 

তিনি লেখেন, আমি বলছি না দলীয়ভাবে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অন্ততপক্ষে কিছু জামাতে মুসলমান নিজেরা নিজেরা মিলে যে এই সিদ্ধান্ত নিয়েছে— এতটুকু বলা যায়।

তিনি আরও লেখেন, এই বিকার আমরা প্রথম আওয়ামীদের মধ্যে দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আপনাদের কেউ কেউ ঠিক সেই রাস্তাতেই এখন হাটছেন। 

ফাহাম আব্দুস সালাম অনুরোধ করে বলেন, আল্লাহর ওয়াস্তে এই বিকার থেকে বের হন। অনেক ত্যাগ, অনেক প্রাণের পর আমরা ৫ই অগাস্ট পেয়েছি। এই মাটিতে দম্ভ দেখায়েন না। আজকে আমাদের অবস্থা ভালো আছে। ভালো থাকুন এবং নেক্সট জেনারেশনকে দেখান যে আমরা হানাহানি থেকে বের হতে চাই।

আওয়ামীদের কাজ রিপিট করার মধ্যে কোনো বাহাদুরি নাই উল্লেখ করে তিনি লেখেন, তবে আওয়ামীদের কাজ না রিপিট করার মধ্যে বাহাদুরি আছে। তাছাড়া এ সব ইতরামি পলিটিকালিও সুইসাইডাল। মানুষ মোটেও পছন্দ করে না। আপনারাই জনবিচ্ছিন্ন হবেন। 

সবশেষে তিনি লেখেন, কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন। 


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম

পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে ফাহাম

আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী

ফাহাম আব্দুস সালাম আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী

মনসুর সাহেব একজন হিরো: ফাহাম

মনসুর সাহেব একজন হিরো: ফাহাম

আরও পড়ুন

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

‘কেউ মারা গেলে তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিন’

মিজানুর রহমান আজহারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

সাঈদীর মামলার বাদী মানিককে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি, যে তথ্য সামনে আনলেন মাসুদ সাঈদী

সাঈদীর মামলার বাদী মানিককে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি, যে তথ্য সামনে আনলেন মাসুদ সাঈদী

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম