ফাহাম আব্দুস সালাম
আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেছেন, বিরোধী দল যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন- এটা এক সভ্যতার চিহ্ন। প্রধানমন্ত্রী যে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন সেটাও সভ্যতার চিহ্ন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
ফাহাম বলেন, বাংলাদেশে এই জিনিসগুলো নাই হয়ে গিয়েছিলো। এগুলো ফিরিয়ে আনা জরুরি। বহুবার বলেছি যে আইনকানুনের চাইতে সমাজের স্বাভাবিক সভ্যতা-ভব্যতা অনেক বেশি কার্যকরী ও সুদূরপ্রসারী।
পোস্টের শেষে তিনি বলেন, এই কাজগুলো জারি রাখা দরকার। এগুলো আমাদের আশাবাদী করে। জামায়াতে ইসলামী ও বিএনপি উভয়কেই ধন্যবাদ।

