Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ছাত্রদল থেকে শোকজ নিয়ে যা বললেন হামিম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৩১ এএম

ছাত্রদল থেকে শোকজ নিয়ে যা বললেন হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ছাত্রদল থেকে তাকে শোকজ নিয়ে বলেছেন, ‘চেইন অব কমান্ড’ সবক্ষেত্রে বেশি জরুরি। হযরত মুহাম্মদ (সা.) এর নেতৃত্বেও মুসলমানদের পরাজয় ঘটার কাহিনি আছে যথাযথভাবে চেইন অব কমান্ড না মানার ফলে। তাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে শোকজ করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি- এ দলের একজন আদর্শিক কর্মী হিসেবে ‘লিখিত জবাব’ আমি দেব।    

হামিম বলেন, শোকজপত্র আমি না পেয়ে যখন ফেসবুকে দেখলাম ও বিভিন্ন ভুঁইফোড় মিডিয়া মিথ্যা নিউজ করতে শুরু করে ‘চাঁদাবাজি’ কিংবা ‘শিবির সংশ্লিষ্টতা’র ফলে হামিমকে শোকজ, তখন আমি মানসিকভাবে মেনে নিতে না পেরে ফেসবুকে ভিডিওবার্তা দিয়েছিলাম। কেননা ক্লাস ৬ থেকে ছাত্রদলের সাথে আমার পথচলা, সকল দুঃসময়ে মিছিলে থাকা কিংবা নেতৃত্ব দেওয়া অথবা ৫ আগস্টপরবর্তী সময়ে ক্যাম্পাসে সুযোগ পেয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ- সব কিছুর মূলেই ছিল প্রাণের চেয়ে প্রিয় এই সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’-কে সবার মাঝে পজিটিভলি তুলে ধরার অভিপ্রায়।    

তরুণ এ ছাত্রদল নেতা বলেন, আমি মনে করি, প্রতিটি সংগঠনে কেউই ‘চেইন অব কমান্ড’-এর ঊর্ধ্বে নয়। আমি নিজেও নই। তবে শিক্ষার্থীদের প্রশ্নে সবসময়ই আপসহীন ছিলাম। ইনশাআল্লাহ, সাংগঠনিক শৃঙ্খলা মেনে সংগঠনকে নেতৃত্ব দেবার ফলেই একটি শৃঙ্খলবদ্ধ ছাত্রদল আগামীতে শিক্ষার্থীদের পথ দেখাবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আবেগ-ভালোবাসার এ সংগঠন নিয়ে আমার স্বপ্ন ও পরিকল্পনা বহুদূর। যে স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে সময়োপযোগী ও যুগোপযোগী ছাত্রদল শিক্ষার্থীদের হৃদয়ে অবস্থান নেবে, ইনশাআল্লাহ। 

পোস্টের শেষে হামিম বলেন, আমার অনুভূতিকে যারা পজিটিভলি নিয়েছেন, তাদের ধন্যবাদ, আর যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

হলে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, যা বললেন ছাত্রদল নেতা আবিদ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে দুই দাবি ছাত্রশক্তির

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

মিছিলে ছাত্রদল নেতার পেছনে কিশোর গ্যাং লিডার, ছবি ভাইরাল

আরও পড়ুন

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম