প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন পোস্ট
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত।
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, ‘আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করি। আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেয়ার চেষ্টা কেউ কেউ করেন বটে, তবে শেষ পর্যন্ত মানুষ চিনে নিতেও তিনি সক্ষম। ব্যক্তিগত আলাপচারিতায় যেমন দেখি যুক্তি ও বিচক্ষণতা, তেমনি অনুভব করি তার আন্তরিকতা ও সৌহার্দ্য। আমিও নানা বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে শেয়ার করার সুযোগ পেয়েছি।’
সবশেষ তিনি জানিয়েছেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মতো তিনিও আমার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলেই জানি। যেমন তৃপ্ত হয়েছিলেন ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে আমার নিয়োগে।’

