Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান, ছুঁতেও পারছেন না বাবা! (ভিডিও)

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৮ পিএম

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সন্তান, ছুঁতেও পারছেন না বাবা! (ভিডিও)

নিজের শিশু সন্তানকে দেখে কাঁদছে বাবা। ছবি-ভিডিওর স্ক্রিনশট।

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুসন্তান। কিন্তু নিজের সন্তানকে একটিবার ছুঁয়ে দেখার অনুমতি নেই বাবার। 

এমনই এক হৃদয়বিদারক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। 

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ছোট্ট একটি শিশুকে চারদিকে কাঁচের দেয়াল দিয়ে ঘিরে ভেতরে একটি বিছানায় রাখা হয়েছে।

আর অবুঝ শিশুটি তার বাবাকে দেখে কোলে উঠার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু নিষ্ঠুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শিশুটিকে একটিবার ছুঁতেও পারছে না বাবা। সেই বেদনা সইতে না পেরে কাঁদছেন বাবা। আর শিশুটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে তার বাবাকে। 

গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারের পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। বিজ্ঞানীরা প্রথম থেকেই ধারনা করে আসছেন যে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে।

প্রাণঘাতী করোনভাইরাসে এখন পর্যন্ত ৭২৪জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি।


 

Advertisement

করোনাভাইরাস সন্তান বাবা

Advertisement

আরও পড়ুন

ইশরাক ইস্যুতে মারুফ কামাল কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

কারো প্রতি আনুকূল্য প্রদর্শন করা যাবে না, সে যত প্রিয়ই হোক

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম