Logo
Logo
×
   

Advertisement

গান

নিয়মিত অসত্য চর্চা একসময় সত্যে পরিণত হয়: আসিফ আকবর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

নিয়মিত অসত্য চর্চা একসময় সত্যে পরিণত হয়: আসিফ আকবর

আসিফ আকবর। ফাইল ছবি

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে ঘিরে আবারও ছড়িয়েছে ভুয়া খবর। সামাজিক মাধ্যমে ‘জনমত নিউজ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে তার ছবি ব্যবহার করে বানানো হয়েছে একাধিক ভুয়া ফটোকার্ড। সেখানে তাকে জড়িয়ে ছড়ানো হয়েছে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য। তবে এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ। 

অন্যদিকে এসব তথ্যকে পাত্তা দেন না বলে জানিয়েছেন সংগীতের যুবরাজ আসিফ আকবর। রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভুয়া ফটোকার্ডগুলো শেয়ার করে আসিফ আকবর লিখেছেন— যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকের নিউজ নিয়ে মাতামাতি চলছে। ইন্ডাস্ট্রিতে মজা করে একে ‘ফেকবুক’ বলা হয় বলেও মন্তব্য করেন তিনি।

অনেক দিন ধরেই এসব ভুয়া সংবাদের শিকার হলেও কোনো গুরুত্ব দেননি বলে জানান সংগীতের যুবরাজ। তবে সম্প্রতি কিছু ভুঁইফোড় নিউজ চ্যানেল তার ছবি ব্যবহার করে মনগড়া বক্তব্য প্রচার করে আসছে। সেসব সাধারণ মানুষ সত্য ভেবে মন্তব্য করছেন। এতে পরিবার ও কাছের মানুষের কাছে তিনি বিরক্ত ও বিব্রত হচ্ছেন বলে জানিয়েছেন।

আসিফ আকবর বলেন, নিয়মিত অসত্য চর্চা একসময় সত্যে পরিণত হয়, যা ব্যক্তিগত জীবনকে বিব্রত করে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শেই তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন।

এ গায়ক বলেন, রিউমার স্ক্যানারের হেড রিসার্চার সায়েম হাসান স্বপ্রণোদিত হয়ে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন। যাচাই শেষে সংস্থাটি তাকে জানিয়েছে— এসবই উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

তীব্র ক্ষোভ প্রকাশ করে গুজব রটনাকারীদের উদ্দেশ্যে আসিফ আকবর বলেন, ‘নিচের ফটোকার্ডগুলো সেই অসভ্যদের কাজ, যাদের জন্ম ও মৃত্যু ডাস্টবিনে।’ নিঃস্বার্থভাবে তথ্য দিয়ে সহযোগিতা করায় রিউমার স্ক্যানারকে ধন্যবাদও জানিয়েছেন এ সংগীতশিল্পী। সেই সঙ্গে এ বিষয়টি ঘিরে গুজবকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন আসিফ আকবর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম