জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদার। তিন দশকেরও বেশি সময় ধরে আছেন গানের জগতে। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে গড়েছেন ব্যান্ড দল ‘দলছুট’। নভেম্বরেই দলটির ৩০ বছর পূর্ণ হবে। ক্যারিয়ারের শুরুতে একসময় হোটেলে গিটার বাজাতেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম গিটার বাজিয়ে জীবনের প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন। এরপর জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। অডিওর পাশপাশি কাজ করেছেন সিনেমার গানে। প্রায় ২০ বছর আগে সিনেমার গানে যুক্ত হলেও এ মাধ্যমে কাজের পরিমাণ খুবই কম। এর পেছনে মূল কারণ হিসাবে বাপ্পা বলেন, “সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয়। এ বিষয়ে আমি ভীষণ কাঁচা। যোগাযোগ না রাখতে পারলে সিনেমার গানে কাজ করার সম্ভাবনা কমে যায়।” সম্প্রতি তিনি রুম্মান রশিদ খানের উপস্থাপনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শো-তে উপস্থিত হয়েছিলেন। সেখানে জানিয়েছেন নিজের জীবনের না জানা আরও নানা কথা। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।
