Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের কিংবদন্তি অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘স্টার ট্রেক : দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জিন-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ সিনেমায় প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন এই ব্রিটিশ অভিনেতা। ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আলঝেইমারস ও লুই বডি ডিমেনশিয়ার সঙ্গে স্বল্প সময়ের লড়াইয়ের পর তার মৃত্যু হয়েছে। ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ‘স্টার ট্রেক : দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে পিকার্ড চরিত্রে অভিনয় করেন স্টুয়ার্ট। পরবর্তী সময়ে ‘স্টার ট্রেক’ চলচ্চিত্র এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক : পিকার্ড’ সিরিজেও তাকে দেখা যায়। অন্যদিকে, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স-মেন’ দিয়ে প্রফেসর জেভিয়ার চরিত্রে যাত্রা শুরু করে একাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে চারটি এমি পুরস্কারের মনোনয়ন, তিনটি অলিভিয়ের পুরস্কার অর্জন এবং একটি টনি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন স্টুয়ার্ট। চলচ্চিত্র ও টেলিভিশনের পাশাপাশি মঞ্চনাটকেও ছিল তার সমান দক্ষতা। অভিনয়ের বাইরে মানবাধিকার, শরণার্থী, নির্যাতনের শিকার ব্যক্তি, প্রবীণ সেনাসদস্যদের মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রাণীকল্যাণে কাজ করেছেন এ অভিনেতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হ্যালো... ডাক্তার বলেছে আরমাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব

ডাক্তার বলেছে আরমাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব

অসুস্থতার জন্য বিরতি

অসুস্থতার জন্য বিরতি

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

মারা গেলেন ‘এক্স-মেন’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম