Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের বর্তমান প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে বেশ জনপ্রিয় ইমরান মাহমুদুল। দুই মাসেরও বেশি সময় তিনি ছিলেন আমেরিকায়। সেখান থেকে ফিরে দিন কয়েক বিশ্রাম নিয়ে আবারও নেমে পড়েছেন কাজে। প্রকাশ করছেন নতুন গান। শিরোনাম ‘সখী মন বুঝলা না’। এটি লিখেছেন ও সুর করেছেন গুঞ্জন চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এরই মধ্যে ঢাকার আশপাশের লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন এ প্রজন্মের অভিনেত্রী রুবাইয়া এশা। এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘নতুন এ গানটির জন্য আমরা নতুন একটি মুখ খুঁজছিলাম। সবমিলিয়ে মনে হলো যে, এশাই আমার নতুন গানের মিউজিক ভিডিওর মডেল হিসাবে পারফেক্ট। এটি এ বছরের অন্যতম একটি ভালোলাগার গান হবে বলেই আমি বিশ্বাস করি।’ এশা বলেন, ‘আমি পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং গানটি, গানের মিউজিক ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

সস্তা তারকাখ্যাতির পেছনে ছুটি না : সিয়াম

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

তিন শতাধিক সিনেমার নায়িকা নূতন এখন একা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

ইমরানের গানের ভিডিওতে রুবাইয়া এশা

অভিনয়ে ফিরলেন সুজাতা

অভিনয়ে ফিরলেন সুজাতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম