অভিনয়ে ফিরলেন সুজাতা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই অভিনেত্রী সুজাতা আজিম। সিনেমার পাশাপাশি একসময় তিনি নাটকে অভিনয় শুরু করেন। তবে গত কয়েকবছর কোনো মাধ্যমেই তাকে দেখা যায়নি। সম্প্রতি তাকে একটি ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যাচ্ছে। নাম ‘প্রথম প্রেমের গল্প’। এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন তানভীর তন্ময়। এতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুজাতা। তিনি বলেন, ‘ধারাবাহিকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। আমার চরিত্রটিও খুব সুন্দর, নিলয়ের দাদির চরিত্রে অভিনয় করছি। ধারাবাহিকটির শুরু থেকেই আমি আছি। এখন থেকে অভিনয়ে নিয়মিত হতে চাই। এভাবে অবসরে থাকতে চাই না। কাজের মাঝে থাকলেই আনন্দ পাই, ভালো লাগে।’ সুজাতা জানান এরইমধ্যে তিনি আরও দুটি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়া ‘ক্যাল্লোর’ নামের একটি সিনেমায়ও কাজ করছেন।
