Logo
Logo
×
   

Advertisement

গান

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

অনুপম রায়। ফাইল ছবি

Advertisement

ঢাকায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের নির্ধারিত কনসার্ট স্থগিত করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’।

অনুষ্ঠানের মাত্র এক দিন আগে বৃহস্পতিবার (২৫ জুন) কনসার্টটি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

জানা গেছে, ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্টে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।

আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। তা সম্ভব না হলে টিকিটধারীদের জন্য রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। ইচ্ছুক দর্শকরা টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম