Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কার বেশি মেসি না রোনালদোর?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৬ পিএম

২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কার বেশি মেসি না রোনালদোর?

ফুটবলের কিংবদন্তি স্নেইডারের মতে, ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। ছবি: সংগৃহীত

Advertisement

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেই প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল অংশ নেবে। ফলে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও রোমাঞ্চ, বাড়তি প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বজুড়ে উন্মাদনার নতুন অধ্যায়।

ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই অংশ নেবেন আগামী বিশ্বকাপে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—মেসির আর্জেন্টিনা না রোনালদোর পর্তুগাল, কে বেশি কাছাকাছি বিশ্বকাপ ট্রফির? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার ওয়েসলি স্নেইডার, যিনি ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন নিজের দেশ নেদারল্যান্ডসের হয়ে। 

নিজের সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত স্নেইডার খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে এবং ইন্টারের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ফুটবলের এই কিংবদন্তির মতে, ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনাই বেশি। 

কেন আর্জেন্টিনার চেয়ে পর্তুগালকে এগিয়ে দেখছেন, সেই কারণও ব্যাখ্যা করেছেন স্নেইডার। তার ভাষায়, ‘পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা অন্যতম ফেবারিট। সে কারণেই বলব, লিওনেল মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।’

ভাগ্যের সহায়তায় কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, এমন মন্তব্যও করেছেন স্নেইডার। তিনি বলেন, ‘কাতারে আর্জেন্টিনা দারুণ খেলেছিল, তবে তারা কিছুটা ভাগ্যবানও ছিল। সবকিছু মিলিয়ে আমার কাছে পর্তুগালই ভালো দল মনে হয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

আরও পড়ুন

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বাড়তি সুবিধা পান লিটন

বাড়তি সুবিধা পান লিটন

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

দ্রাবিড় পুত্রের ব্যাটিং তাণ্ডব

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম