Logo
Logo
×

Advertisement

খেলা

একাদশে হামজা-জামাল, বিশ্রামে সামিত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

একাদশে হামজা-জামাল, বিশ্রামে সামিত

Advertisement

নেপালের বিপক্ষে আজকের ম্যাচকে ঘিরে প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। কারণ দীর্ঘদিন পর অধিনায়ক জামাল ভূঁইয়া ফিরেছেন দলে ফিরেছেন। তবে আজকের ম্যাচে বিশ্রামে সামিত সোম।

কানাডা থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দুই দিন আগে ঢাকায় পৌঁছানো তরুণ এই ফুটবলারকে বিশ্রাম দিয়েছেন স্প্যানিশ কোচ। আগেও এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

গোলপোস্টে থাকছেন মিতুল মারমা, যিনি সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। রক্ষণভাগে তারিক কাজী ও তপু বর্মণের জুটি ধরে রেখেছেন কোচ, আর দুই পাশে দেখা যাবে অভিজ্ঞ সাদ উদ্দিন ও প্রবাসী তরুণ জায়ান আহমেদকে। যুক্তরাষ্ট্রের এই ফুটবলার হংকংয়ের বিপক্ষে বদলি নেমে আলো ছড়িয়েছিলেন, তারপর অ্যাওয়ে ম্যাচেও সুযোগ পেয়েছিলেন। এবার প্রীতি ম্যাচেও তার ওপর ভরসা রেখেছেন ক্যাবরেরা।

সাদের নামটি সবসময়ই আলোচনায় থাকে—অভিজ্ঞ হলেও তার ভুলে ম্যাচ হাতছাড়া করার নজির রয়েছে। সমালোচনা থেমে থাকেনি, কিন্তু কোচের আস্থা কমেনি একটুও। মিডফিল্ডে সাদের সঙ্গী হচ্ছেন ফেরত আসা জামাল ভূঁইয়া, সঙ্গে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী এবং দুই সোহেল রানা। ইনজুরিতে থাকা শেখ মোরসালিনের জায়গায় কিউবা মিচেলকে খেলানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তাকে একাদশে রাখেননি কোচ।

আক্রমণভাগে আছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন—দুজনই বর্তমানে জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ফরোয়ার্ড।

রাত ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। বাংলাদেশের নতুন রণকৌশল ও নতুন মুখগুলোই নজর কাড়বে সবার আগে। সামিতের অনুপস্থিতি হয়তো প্রশ্ন তুলবে; কিন্তু জায়ান ও সাদের দায়িত্ব থাকবে সেই উত্তরটা মাঠেই দেওয়ার।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

ভারতের সঙ্গে অবিশ্বাস্য লড়াইয়ে ড্র

ভারতের সঙ্গে অবিশ্বাস্য লড়াইয়ে ড্র

আদালতের রায়ে সেনেগালের ট্রফি এখন মরক্কোর

আফ্রিকা কাপ অব নেশনস আদালতের রায়ে সেনেগালের ট্রফি এখন মরক্কোর

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম