Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতের সঙ্গে অবিশ্বাস্য লড়াইয়ে ড্র

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

ভারতের সঙ্গে অবিশ্বাস্য লড়াইয়ে ড্র

Advertisement

ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ে ড্র করেছে বাংলাদেশ। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে (১-১) ড্র করে বাংলাদেশ।

ম্যাচ ড্র হওয়ায় পয়েন্ট সমান হলেও গ্রুপ পর্বের গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পা রাখল ভারত।

অন্যদিকে, গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পেল লাল-সবুজের দল। 

বাংলাদেশ রানারআপ হওয়ায় সেমিতে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে তারা। আর ভারত খেলবে ভুটানের বিপক্ষে।

প্রথমার্ধের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে ১৭ মিনিটে প্রথম সাফল্য পায় ভারত। বাঁ প্রান্ত থেকে উড়ে আসা কর্নার থেকে হেডে বল জালে জড়ান আনমার্কড থাকা ফরোয়ার্ড বিশাল যাদব। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। তবে ম্যাচের ৩৯ মিনিটে বড় এক ধাক্কা খায় লাল-সবুজের প্রতিনিধিরা। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ডিফেন্ডার আশিকুর রহমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আব্দুল রিয়াদ ফাহিম।

ম্যাচে চরম নাটকীয়তা দেখা যায়প্রথমার্ধের যোগ করা সময়ে। টাচলাইনের কাছে ভারতের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করায় দুই দলের ডাগআউটে তখন চরম উত্তেজনা। দুই দলের প্রধান কোচের মধ্যে হাতাহাতির উপক্রম পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভারতের সাপোর্ট স্টাফ মহেশ গাউলিকে হলুদ কার্ড দেখান। এরপর বাংলাদেশের ইংলিশ হেড কোচ মার্ক কক্সকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

ডাগআউট থেকে কোচকে হারিয়েও খেই হারায়নি বাংলাদেশ। বরং যোগ করা সময়ের ১০ম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে তারা। বাঁ প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের ক্রস বক্সের ভেতর খুঁজে নেয় বদলি নামা আব্দুল রিয়াদ ফাহিমকে। তার নেওয়া দুর্দান্ত ভলিতে সমতায় ফেরে বাংলাদেশ।

১-১ সমতায় থেকে বিরতির পর মাঠে নেমে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন সুমন। দুদলের উইং দিয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা মিলছিল না।

ম্যাচের ৬৪ মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচান গোলরক্ষক মাহিন। ৬৮ মিনিটে ভারতের আব্দুল বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

আদালতের রায়ে সেনেগালের ট্রফি এখন মরক্কোর

আফ্রিকা কাপ অব নেশনস আদালতের রায়ে সেনেগালের ট্রফি এখন মরক্কোর

একাদশে হামজা-জামাল, বিশ্রামে সামিত

একাদশে হামজা-জামাল, বিশ্রামে সামিত

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম