Logo
Logo
×

Advertisement

খেলা

গুরুতর চোটে হাসপাতালে গিল, আর খেলবেন না কলকাতা টেস্টে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

গুরুতর চোটে হাসপাতালে গিল, আর খেলবেন না কলকাতা টেস্টে

ছবি-সংগৃহীত

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান টেস্টে আর খেলতে পারবেন না ভারতের অধিনায়ক শুবমান গিল। গলা ও ঘাড়ে চোট পেয়ে তিনি পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন।

রবিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে বিসিসিআই এক বিবৃতিতে জানায়, গিলকে আর মাঠে দেখা যাবে না।

বিসিসিআই জানায়, ‘কলকাতায় চলমান টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুবমান গিল ঘাড়ে চোট পান। দিনের খেলা শেষে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে খেলবেন না। বিসিসিআই মেডিকেল দল তাকে নজরে রাখবে।’

শনিবার সকালে ভারতের প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গিল। কিন্তু মাত্র তিন বল খেলেই তিনি তীব্র গলা ও ঘাড়ের ব্যথায় ক্রিজ ছাড়েন। তিনি চার রানের বেশি করতে পারেননি।

মাঠ ছাড়ার কিছু ঘণ্টা পরই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তার গলায় তখন সারভাইক্যাল কলার ছিল। সেখানে চিকিৎসা করছেন ডা. সপ্তর্ষি বসু। হাসপাতাল সূত্র জানায়, তাকে আনার পর এমআরআই স্ক্যান করা হয়।

গিল দ্বিতীয় দিনের অল্প সময়ের ব্যাটিংয়েও দৃশ্যত অস্বস্তিতে ছিলেন। তিন বল খেলার পরই তিনি ব্যথা সামলাতে না পেরে ‘রিটায়ার্ড হার্ট’ হন। শুরুতে বিসিসিআই এটিকে ‘নেক স্প্যাজম’ বলে জানায়। তবে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার খবর আসার পর শঙ্কা আরও বাড়ে।

ভারতের বোলিং কোচ মরনে মর্কেল অবশ্য বলেন, এটি অতিরিক্ত খেলার চাপের কারণে নয়। তার ভাষায়, এই ব্যথা বেশি সম্ভবত ‘খারাপ ঘুমের’ কারণ। তিনি বলেন, গিল ‘খুবই ফিট’ এবং নিজের ফিটনেস নিয়ে খুব সতর্ক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

এনসিপিআই-তে যোগ দেওয়ার ৪ মাস পরেই ইউসুফ পাঠানের পকেটে ২০ কোটির জমি

৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত

৭৭ বছরেও যা হয়নি, সে রেকর্ড দেখল ভারত

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

ভারতকে কাঁপিয়ে দেওয়া ক্রিকেটারকে বাংলাদেশ সফর থেকে বাদ দিল উইন্ডিজ

আরও পড়ুন

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

হারের পর টাইগারদের যা বলেছিলেন বিসিবি সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশা লিটনের

সুখবর পেলেন ঋতুপর্ণারা

সুখবর পেলেন ঋতুপর্ণারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম