Logo
Logo
×

Advertisement

খেলা

এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পিএম

এআই প্রতিষ্ঠানে বিনিয়োগ করলেন রোনালদো

ফাইল ছবি

Advertisement

ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন যে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ স্টার্টআপ পারপ্লেক্সিটিতে বিনিয়োগ করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন।

রোনালদো বলেন, ‘কৌতূহল হলো মহান হওয়ার পূর্ব শর্ত। যখন প্রতিদিন নতুন প্রশ্ন করতে থাকবে, তখনই তুমি জিতবে।’ তিনি আরও বলেন, পারপ্লেক্সিটি তার এই ভাবনার সঙ্গে মিলে যায়। রোনালদোর ভাষায়, ‘পারপ্লেক্সিটি বিশ্বের কৌতূহলকে এগিয়ে নিচ্ছে, আর আমরা একসঙ্গে মানুষকে আরও বড় প্রশ্ন করতে অনুপ্রাণিত করব।’

এটাই রোনালদোর প্রথমবার পারপ্লেক্সিটির সঙ্গে যুক্ত হওয়া নয়। এর আগে তিনি জানিয়েছিলেন যে একটি পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য তৈরিতে তিনি পারপ্লেক্সিটির সাহায্য নিয়েছিলেন। কী বলবেন ঠিক করতে না পেরে তিনি এই এআই টুল ব্যবহার করেন। তার এই স্বীকারোক্তি অনলাইনে বড় আলোচনার জন্ম দেয় এবং জনসাধারণের সামনে থাকা তারকাদের এআই ব্যবহার নিয়ে নতুন আলোচনা তৈরি হয়।

২০২২ সালে প্রতিষ্ঠিত পারপ্লেক্সিটি নিজেকে একটি এআই-চালিত সার্চ ও উত্তর প্রদানকারী প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দেয়। এটি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সংক্ষিপ্ত সারাংশ তৈরি করে ব্যবহারকারীদের দেয়। সাম্প্রতিক সময়ে এআই সার্চ টুল জনপ্রিয় হওয়ার পর প্ল্যাটফর্মটির ব্যবহার দ্রুত বেড়েছে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

রোনালদোর বিদায়ের পর প্রথম স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল

রোনালদোর বিদায়ের পর প্রথম স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল

রোনালদোর অবসর নিয়ে চাপে পর্তুগাল কোচ, বললেন ‘আমি দায়ী নই’

রোনালদোর অবসর নিয়ে চাপে পর্তুগাল কোচ, বললেন ‘আমি দায়ী নই’

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

যে কারণে হঠাৎ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?

রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?

রোনালদোর বিদায় নিয়ে নীরবতা ভাঙলেন পর্তুগাল কোচ

রোনালদোর বিদায় নিয়ে নীরবতা ভাঙলেন পর্তুগাল কোচ

আরও পড়ুন

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম