Logo
Logo
×

Advertisement

খেলা

‘বন্ধু’ শামসুরকে নিয়ে আবেগঘন পোস্ট মুশফিকের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

‘বন্ধু’ শামসুরকে নিয়ে আবেগঘন পোস্ট মুশফিকের

শামসুর-মুশফিক। ফাইল ছবি

Advertisement

প্রায় দুই দশক ধরে ক্রিকেট খেলেন শামসুর রহমান। প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ইনিংস খেলে ফেলেছেন তিনি। শেষ হওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি এই ব্যাটার। বিদায়বেলায় বন্ধু ও দেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহমান তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন।  

ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘২০০০ সালে বিকেএসপিতে আমরা একইসঙ্গে আমাদের পথচলা শুরু করেছি। তারপর অনূর্ধ্ব ২১, হাই পারফরম্যান্স, অ্যাকাডেমি ও জাতীয় দলেও আমরা মাঠে একসঙ্গে খেলেছি। আলহামদুলিল্লাহ ২৫ বছরের বেশি সময় ধরে তোর সঙ্গে খেলতে পারাটা ছিল আশীর্বাদ। শুভ, তোর অবসরের মুহূর্তে প্রথম শ্রেণির অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তুমি একজন দারুণ ক্রিকেটার, আস্থাভাজন বন্ধু এবং খুব ভালো মানুষ। তোর পরের অধ্যায়ের জন্য শুভ কামনা।’

২০০৫ সালের ১ জানুয়ারি বিসিবি একাদশের হয়ে অভিষেক হয়েছিল শামসুরের। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে খেলা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এখনো ক্রিকেটের সঙ্গে আছেন। একই ম্যাচে এই দুজনের অভিষেক হয়। সাকিব দেশে না ফিরলেও বিভিন্ন লিগে খেলছেন। মুশফিক সম্প্রতি শততম টেস্ট খেলেছেন।

প্রায় ২১ বছরের ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৩৬ দশমিক ২৩ গড়ে ৯৬০২ রান নিয়ে শেষ হচ্ছে শামসুরের ক্যারিয়ার। সেঞ্চুরি ২৩টি, ফিফটি ৪৬টি। তবে বিদায়ী মৌসুমে ভালো করতে পারেননি তিনি। ৫ ম্যাচে ৯ ইনিংস খেলে কোনো ফিফটি নেই। শেষ ম্যাচের দুই ইনিংসে ১১ ও ১৭ রান তার। শেষ ইনিংসে আউট হতেই শামসুর অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়েন। দুই দলের খেলোয়াড় ও স্টাফরা তাকে গার্ড অব অনার দেন। মঙ্গলবার ম্যাচের শেষ দিন শেষবারের মতো মাঠে দেখা যাবে তাকে। 

ফেসবুকে শামসুর পোস্ট দিয়ে লিখেছেন, ‘আজ আমি আমার প্রথশ শ্রেণির ক্রিকেটের শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটুকু অর্জন আমি করেছি, কিন্তু আমি সবসময় নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করেছি। আমি জানি খেলোয়াড় হিসেবে আর কখনো সাদা জার্সি পরব না। যে কোনো ক্রিকেটারের জন্য এটি বেদনাদায়ক। আমার জন্য দোয়া করবেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

আ খ ম হাসানের চিৎকার শুনে চমকে উঠলেন মুশফিক

আ খ ম হাসানের চিৎকার শুনে চমকে উঠলেন মুশফিক

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক

‘নাঈমের ঘটনায় আমি ব্যথিত লজ্জিত’

‘নাঈমের ঘটনায় আমি ব্যথিত লজ্জিত’

নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানালেন মুশফিক

নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানালেন মুশফিক

ঈদের আগেই সুখবর পেলেন টাইগাররা

ঈদের আগেই সুখবর পেলেন টাইগাররা

আরও পড়ুন

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আট নম্বরে নেমে ২৫৭ রান ও ১২ ছক্কা! ব্যাট হাতে ইতিহাস লিখেছিলেন যে বোলার

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে হেরে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম