Logo
Logo
×

Advertisement

বিনোদন

আ খ ম হাসানের চিৎকার শুনে চমকে উঠলেন মুশফিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

আ খ ম হাসানের চিৎকার শুনে চমকে উঠলেন মুশফিক

ছবি: সংগৃহীত

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা আ খ ম হাসান দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের মাতিয়ে তুলছেন। অন্যদিকে মুশফিকুর রহিম ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন। বিজ্ঞাপনের শুটিংয়ে তাদের এ মজার মুহূর্ত এবার নজর কেড়েছে  সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে।

মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা আ খ ম হাসান। এরপর বহু জনপ্রিয় নাটক তিনি উপহার দিয়েছেন দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে। সময়ের স্রোতে সেসব চরিত্র আজও দর্শকদের বিনোদিত করে। 

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটে ব্যাট ও উইকেটের গ্লাভস হাতে ভরসার প্রতীক মুশফিকুর রহিম। দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেটবিশ্বে নিজের মেধার সুবাস ছড়িয়ে দিচ্ছেন। বেশ কয়েকবার দলের নেতা হিসেবেও বাংলাদেশের হাল ধরেছেন তিনি। 

দুই ভুবনের দুই তারকাকে এবার দেখা গেল একসঙ্গে। একটি বিজ্ঞাপনের শুটিং করছেন আ খ ম হাসান ও মুশফিকুর রহিম। সেই বিজ্ঞাপনের শুটিংয়ে ঘটেছে মজার এক কান্ড। হঠাৎ ‘হাউজ দ্যাট’ বলে চিৎকার করে উঠলেন অভিনেতা আ খ ম হাসান। আর সামাজিক মাধ্যমে এমন কাণ্ডে অট্টহাসিতে ফেটে পড়লেন বাং তারকা ক্রিকেটার মুশফিক। শুটিং সেটের এমনই হাস্যরসের মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন আ খ ম হাসান।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন এ অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন— বিজ্ঞাপনের শুটিংয়ে হাসির বন্যা।

ভিডিওতে দেখা গেছে, একটি বিজ্ঞাপনের শুটিং চলছে। সেখানে আ খ ম হাসানের সঙ্গে রয়েছেন ক্রিকেটার মুশফিক ও এক অভিনেত্রী। শুটিংয়ের একপর্যায়ে হঠাৎ আ খ ম হাসান ক্রিকেট মাঠের আবহ তৈরি করে জোরে ‘হাউজদ্যাট’ বলে চিৎকার করে ওঠেন। আখম হাসানের এমন আচরণে যেন কিছুটা চমকে যান মুশফিক। পরক্ষণেই অবশ্য নিজের হাসি ধরে রাখতে পারেননি তিনি। অট্টহাসিতে ভেঙে পড়েন এ ক্রিকেটার। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক: রণবীর কাপুর

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক: রণবীর কাপুর

২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী

২৪ বছরের দাম্পত্যে ইতি, অবশেষে মুখ খুললেন আশীষ বিদ্যার্থী

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

প্রকাশ পেল ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ, বিলম্বের কারণ জানালেন সালমান

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

ছাত্রীদের কাছে ইভটিজিংয়ের শিকার হয়ে পালাতে হয়েছিল অমিতাভকে

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

আরও পড়ুন

মালহোত্রার দীপাবলিতে ‘ব্যাকলেস’ কারিনা, নজর কাড়লেন সাইফও

মালহোত্রার দীপাবলিতে ‘ব্যাকলেস’ কারিনা, নজর কাড়লেন সাইফও

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ, ফেসবুকে ভাইরাল

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি

রাইমার জীবন আরও সুন্দর হয়ে উঠুক: ঋতুপর্ণা

রাইমার জীবন আরও সুন্দর হয়ে উঠুক: ঋতুপর্ণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম