Logo
Logo
×

Advertisement

খেলা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নেওয়ার পর হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ মুশফিক।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিয়েছেন তাওহিদ হৃদয়। এর আগে রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। তার ২১৯ রানের ইনিংসকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছেন হৃদয়।

ড্রেসিংরুমে বসেই সতীর্থের এই কীর্তি দেখেছেন মুশফিক। তবে নিজের রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই অভিজ্ঞ এই ক্রিকেটারের।

ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বেশ চাপে ছিল বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়। শেষ সারির দুই ব্যাটারকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ২০২ রান যোগ করেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ে ফলোঅনের শঙ্কা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

হৃদয়ের ইনিংস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ব্যাটিংয়ের সময় হৃদয়কে আরও বড় ইনিংস খেলার উৎসাহ দিচ্ছেন তিনি। মুশফিকের কণ্ঠে শোনা যায়, ‘ইনিংসটা আরও বড় কর, আরও বড় কর।’

নিজের রেকর্ড হারানো প্রসঙ্গে মুশফিক বলেন, সতীর্থের এমন কীর্তি সরাসরি ড্রেসিংরুম থেকে দেখতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। ভবিষ্যতে আরও কেউ এই রেকর্ড ভাঙবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার মতে, রেকর্ড গড়াই হয় একসময় ভেঙে যাওয়ার জন্য। আর সেই রেকর্ডভাঙা ইনিংস যদি দলের জয়ে ভূমিকা রাখে, তাহলে আনন্দটা হবে আরও বেশি।

হৃদয়ের ইনিংসকে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুশফিক আশা প্রকাশ করেন, এই অসাধারণ পারফরম্যান্স শেষ পর্যন্ত ম্যাচ জেতানোর ক্ষেত্রে কার্যকর হবে।

উল্লেখ্য, হৃদয়ের আগে বাংলাদেশের হয়ে টেস্টে পাঁচটি ডাবল সেঞ্চুরি করেছিলেন তিন ক্রিকেটার। মুশফিকুর রহিমের নামের পাশে রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। সাকিব আল হাসান ও তামিম ইকবাল করেছেন একটি করে। এবার সেই বিশেষ তালিকায় যুক্ত হলেন তাওহিদ হৃদয়।

সিলেট টেস্টের আগে টেস্ট ক্যারিয়ারে মাত্র চার ইনিংসে ৫৪ রান ছিল হৃদয়ের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের নতুন পরিচয় দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, হৃদয়ের এই ঐতিহাসিক ব্যাটিং শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জয়ের স্বাদ এনে দিতে পারে কি না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

৭ নভেম্বর তবে ‘ওয়ান ম্যান শো’রই দিন

৭ নভেম্বর তবে ‘ওয়ান ম্যান শো’রই দিন

আরও পড়ুন

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

উল্লাস স্পোর্টসফেস্টে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম