Logo
Logo
×

Advertisement

খেলা

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

ফাইল ছবি

Advertisement

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি জানিয়েছেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক বড় প্রভাব রেখেছেন। স্টার্ক ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেটের তালিকায় ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন।

তবে খেলোয়াড় হিসেবে স্টার্কের উত্থানটা ভালোভাবেই দেখেছেন শাহিন আফ্রিদি। যে ওয়াসিমকে ছাড়িয়ে গেছেন স্টার্ক, সেই ওয়াসিমকেও আইডল মানেন তিনি। শাহিন জানালেন, এই দুই বাঁহাতি পেসার তার ক্যারিয়ায় বিশেষ প্রভাব ফেলেছেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের কথাও স্মরণ করেন। সেই বিশ্বকাপে স্টার্ক ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারিদের একজন এবং অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

শাহিন বলেন, ‘তিনি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতেন। সেই সময় স্টার্কের দুর্দান্ত বোলিং দেখে তিনি বুঝেছিলেন কিভাবে একজন পেসার বল সুইং করাতে পারে।’

আফ্রিদি বলেন, ‘তিনি একজন লিজেন্ড। যখন ‘স্টার্কি’ ২০১৫ সালের বিশ্বকাপ খেলেছিলেন, আমি তখন পাকিস্তান অনূর্ধ্ব–১৬ দলে খেলতাম। আমি বহুবার তার মতো বল সুইং করানোর চেষ্টা করতাম। তিনি সেই বিশ্বকাপে লম্বা লেংথে বল করেছিলেন এবং দারুণ সফল হয়েছিলেন।’

স্টার্ক চলমান অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচেও ব্যস্ত ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি এখন পর্যন্ত ১৮টি উইকেট নিয়েছেন এবং দুইবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। তার বোলিংয়ে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।

শাহিন জানান, তিনি সব সময় স্টার্ককে অনুসরণ করেন এবং আন্তর্জাতিক ম্যাচে দেখা হলে তার সঙ্গে কথা বলেন। আফ্রিদি বলেন, ‘শেষবার যখন তার সঙ্গে কথা হয়েছিল, আমি বলেছিলাম যে আমি তাকে ২০১৫ সালে দেখেছিলাম, আর সে কারণেই আমি ব্যাটারদের সামনে ফুল লেংথে বল করি। আমি বলতে পারি, তিনি যেকোনো তরুণ পেসারের জন্য আদর্শ। তিনি বহু বছর ধরে অস্ট্রেলিয়ার সেরা বোলারদের একজন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইগারদের গুঁড়িয়ে টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

টাইগারদের গুঁড়িয়ে টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

আর কতদিন টেস্ট খেলবেন, জানালেন স্টার্ক

আর কতদিন টেস্ট খেলবেন, জানালেন স্টার্ক

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে

বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ফাইফারে নতুন ইতিহাস স্টার্কের

বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ফাইফারে নতুন ইতিহাস স্টার্কের

বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

বাংলাদেশ সিরিজে ইতিহাস গড়ার অপেক্ষায় স্টার্ক

কেন আগের মতো ভয়ংকর নন শাহিন, জানালেন আমির

কেন আগের মতো ভয়ংকর নন শাহিন, জানালেন আমির

আরও পড়ুন

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

পিএসজির কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

ব্যালন ডি’অর: এগিয়ে রোনালদো, ভোটিং পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিলেন জাওয়াদ

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

হারতে বসা লিভারপুলকে জোড়া গোল করে জেতালেন ম্যাক অ্যালিস্টার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম