Logo
Logo
×

Advertisement

খেলা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন, পেছাল বিয়ে

মেসির বোনের বিপদ কেটে গেলেও সুস্থ হতে অনেক সময় লাগবে। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আর্জেন্টাইন মহাতারকার বোনের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

দুর্ঘটনাটি ঘটে যখন মারিয়া সোল নিজে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সজোরে আঘাত করেন। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং মারিয়া সোল গুরুতর আঘাত পান।

আর্জেন্টিনার সাংবাদিকের বরাতে গোলটডকম জানিয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তার দুটি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড়ও ভেঙেছে। এছাড়া শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সোলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে।

আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক দে ব্রিতো জানিয়েছেন, তিনি এ বিষয়ে সরাসরি মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে যোগাযোগ করেছেন। সেলিয়া নিশ্চিত করেছেন, মারিয়া সোল বর্তমানে বিপদমুক্ত হলেও তার সুস্থ হতে বেশ সময় লাগবে।

এই দুর্ঘটনার সরাসরি প্রভাব পড়েছে মারিয়া সোলের ব্যক্তিগত জীবনেও। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোসারিও শহরে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে গুরুতর আঘাত ও দীর্ঘ চিকিৎসার প্রয়োজনের কারণে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, মারিয়া সোলের বাগদত্তা জুলিয়ান ‘তুলি’ আরেয়ানো যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের একজন সদস্য।

পরিবার সূত্রে মার্কা জানিয়েছে, আপাতত সব ধরনের অনুষ্ঠান ও পরিকল্পনা স্থগিত রেখে মারিয়া সোলের সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে।

মেসি পরিবারের এই দুঃসময়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া সোলের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

মেসির পোস্টে রোনালদোর আবেগঘন বার্তা

আরও পড়ুন

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

কে এই রহস্যময়ী স্পিনার আলিস

কে এই রহস্যময়ী স্পিনার আলিস

জাতীয় ক্রিকেট লিগ মিমের দেড়শ ও নাঈমের সেঞ্চুরি, মাহেদীর ৬ উইকেট শিকার

মিমের দেড়শ ও নাঈমের সেঞ্চুরি, মাহেদীর ৬ উইকেট শিকার

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম