Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় যখন আবেগ আর উদযাপনের আবহ, তখন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বেনিন দল। ম্যাচ শেষে মেসির সঙ্গে ছবি তোলা কিংবা তার স্মৃতিবিজড়িত একটি জার্সি সংগ্রহ করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন বেনিনের প্রধান কোচ গেরনট রোর।

বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনেস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন মেসি। তবে ম্যাচের ফলাফলের চেয়েও খেলা শেষে আর্জেন্টিনা দলের কাছ থেকে প্রত্যাশিত সৌজন্য না পাওয়ার বিষয়টি বেনিনের খেলোয়াড়দের বেশি হতাশ করেছে।

মেসির বিদায়ী ম্যাচের স্মৃতি ধরে রাখতে তার জার্সি কিংবা অন্য কোনো স্মারক সংগ্রহের চেষ্টা করেছিলেন বেনিনের ফুটবলাররা। কিন্তু সেই চেষ্টায় সফল হননি তারা। এমনকি মেসির সঙ্গে একটি ছবি তোলার সুযোগও মেলেনি তাদের।

ফরাসি রেডিও স্টেশন আরএমসির অনুষ্ঠান ‘রোতেন সেঁফ্লাম’-এ এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেনিনের জার্মান কোচ গেরনট রোর। তার অভিযোগ, ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছ থেকে কোনো স্মারক পাননি তারা। পাশাপাশি টানেল ও ড্রেসিংরুম এলাকায় প্রবেশের সুযোগও দেওয়া হয়নি।

কোচ বলেন, ‘বিষয়টি আমাদের জন্য হতাশাজনক। মেসির সঙ্গে ছবি তোলা কিংবা স্মারক হিসেবে একটি জার্সি পাওয়ার কোনো সুযোগই আমরা পাইনি। এমনকি টানেল বা ড্রেসিংরুমের কাছাকাছিও যেতে দেওয়া হয়নি আমাদের।’

নিরাপত্তাকর্মীদের বাধার কথাও উল্লেখ করেন বেনিনের কোচ। তার ভাষ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খেলোয়াড়েরা নিজেদের মধ্যে জার্সি বিনিময় করতে চাইলেও শেষ পর্যন্ত তাদের নিরাশ হয়েই ফিরতে হয়েছে।

রোর আরও জানান, ম্যাচের আগে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে আর্জেন্টিনা দলকে বেনিনের জাতীয় পতাকার তিন রং—হলুদ, লাল ও সবুজের সমন্বয়ে তৈরি একটি ফুলের তোড়া উপহার দিয়েছিল তাদের দল। কিন্তু ম্যাচ শেষে প্রত্যাশিত আতিথেয়তা না পাওয়ায় হতাশা কাটেনি বেনিন শিবিরে।

অবশ্য মেসির কাছ থেকে স্মৃতি সংগ্রহের অভিজ্ঞতা একেবারে নেই রোরের, এমন নয়। ২০১৮ সালে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মাধ্যমে মেসির অটোগ্রাফ সংগ্রহ করেছিলেন তিনি। এবার বিদায়ী ম্যাচে কোনো স্মারক না পেলেও সেই অটোগ্রাফকেই সান্ত্বনা হিসেবে দেখছেন বেনিনের কোচ।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্মরণীয় হয়ে থাকলেও, প্রতিপক্ষ দলের সঙ্গে ম্যাচ-পরবর্তী আচরণ নিয়ে রোরের অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

আরও পড়ুন

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান

বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান

নতুন বিপদে পারেদেস

নতুন বিপদে পারেদেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম