Logo
Logo
×

Advertisement

খেলা

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল/ফাইল ছবি

Advertisement

মাঝরাতে এক খবরে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটভক্তদের। আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতেই হবে, নাহয় পয়েন্ট কাটা যাবে দলের। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই খবরটি সত্য নয়। 

তবে তিনি জানিয়েছেন আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কিছু বিষয়ে জানতে চেয়েছে বোর্ডের কাছে। 

আইসিসিকে গত রোববারই বিসিবি জানিয়ে দিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। সেখানে জানানো হয় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে যেতে অপারগতা প্রকাশ করছে বাংলাদেশ।

সে বিষয়েই পরিষ্কার জানতে চেয়েছে আইসিসি। বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

বিসিবির উদ্বেগের জায়গাটা কোথায়, সেটাই সবিস্তারে জানতে চেয়েছে আইসিসি। বিসিবি প্রধানের কথা, ‘তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’ 

গেল রাতে ক্রিকইনফো জানায় যে বাংলাদেশকে আইসিসি শক্তভাবে বলে দিয়েছে, ভারতে খেলতে যাও, নাহয় ওয়াকওভার দিতে হবে, সে খবর পুরোপুরি মিথ্যা বলেই জানান বুলবুল। তিনি বলেন, ‘কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম