Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ নিয়ে বিসিবিকে কঠোর নির্দেশনা আইসিসির

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:১২ এএম

বিশ্বকাপ নিয়ে বিসিবিকে কঠোর নির্দেশনা আইসিসির

ফাইল ছবি

Advertisement

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে চায় না। তবে এ নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক হয়েছে। 

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না। আইসিসি আরও জানায়, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

তবে বিসিবির দাবি ভিন্ন। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। বিসিবি বলছে, পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটামও জানানো হয়নি।

মঙ্গলবারের বৈঠক শেষে বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই বৈঠকটি আয়োজন করে আইসিসি। এর আগে রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

বিসিবির আইসিসিকে চিঠি দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়। আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া। তবে মোস্তাফিজকে কেন ছাড়তে বলা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। ২০২৬ আইপিএল নিলামে মোস্তাফিজই ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি দল পেয়েছিলেন।

এদিকে জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কোনো বৈঠকই করেনি। ফলে দেবজিত সাইকিয়া ছাড়া আর কারা এই সিদ্ধান্তে জড়িত ছিলেন, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

আরও পড়ুন

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম