Logo
Logo
×

Advertisement

খেলা

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

Advertisement

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে সোবহানা মোস্তারির দল।

জিম্বাবুয়ের দেওয়া ১৩২ রানের লক্ষ্য মাত্র ১৫ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। হাতে ছিল ৯ উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১০৪ রান। এই জুটিতেই জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশ।

দলীয় ১০৪ রানে বিচ্ছিন্ন হন সাথী। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই ওপেনার। অন্যদিকে শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। শুরুটা অবশ্য ভালোই করেছিল তারা। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে দলটি। সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান।

এরপর ব্যাট করতে নেমে শের্ন মেয়ার্স বেশি দূর এগোতে পারেননি। অপর ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান। তবে চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক জোসেফিন এনকোমোর ব্যাটে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের গুরুত্বপূর্ণ জুটিতে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়।

ত্রিপানো ৩০ বলে ৪০ রানের কার্যকর ইনিংস খেলেন। অধিনায়ক এনকোমোর ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ এবং গুয়ানজো ১১ রান করেন। নির্ধারিত ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি শিকার করেন তিনটি উইকেট। দিশা বিশ্বাসের ঝুলিতে যায় দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন রিতুমনি।

পাকিস্তানের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে। বড় ব্যবধানের এই জয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছে সোবহানা মোস্তারির দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ‘বিসিবির তদন্ত রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হবে না’

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

বাংলাদেশ দলে ফিরতে চান জাহানারা আলম

আরও পড়ুন

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

জিম্বাবুয়েকে উড়িয়ে জয়ে ফিরল বাংলাদেশ

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ম্যানইউর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রুনো ফার্নান্দেস

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম