Logo
Logo
×

Advertisement

খেলা

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

Advertisement

বিপিএলের মাঝপথে অধিনায়ক নুরুল হাসান সোহানকে সরিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বাকি অংশের জন্য দলটির নতুন অধিনায়ক হয়েছেন লিটন দাস। নুরুল হাসান সোহানের জায়গায় দায়িত্ব পেয়েছেন তিনি। 

শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে দলের অনুশীলনের পর বিষয়টি নিশ্চিত করেন প্রধান কোচ মিকি আর্থার। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল। বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিংরুমে তার প্রভাবের কথা মাথায় রাখা হয়েছে। 

মিকি আর্থার বলেন, ‘কারণ সে জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা সহজ। আমি লিটন যেভাবে ক্রিকেট খেলে সেটা খুব পছন্দ করি। সে খুব আক্রমণাত্মক। তার মানসিকতা একদম ঠিক। সে এমন একজন নেতা যাকে সবাই অনুসরণ করে এবং সম্মান করে। তাই বুঝি কেন সে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়।’

এ পর্যন্ত রংপুরের পারফরম্যান্স ওঠানামার মধ্য দিয়ে গেছে। কোচিং স্টাফ মনে করছে, নেতৃত্বে এই পরিবর্তন দলকে নতুন গতি দিতে পারে। টুর্নামেন্ট এখন গুরুত্বপূর্ণ সময়ের দিকে যাচ্ছে।

লিটনের ব্যক্তিত্ব ও মানসিকতাকে বড় কারণ হিসেবে দেখছেন আর্থার। তিনি বলেন, ‘সে দলে স্পষ্টতা আর শক্তি এনে দেয়। সে ইতিবাচকভাবে ভাবে। সে উদ্দেশ্য নিয়ে খেলে। আমরা চাই এই গুণগুলো পুরো দলে ছড়িয়ে পড়ুক।’

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন সাবেক পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোচ। তিনি স্বীকার করেন, কয়েকটি ম্যাচে দল সাহসী হতে পারেনি। আর্থার বলেন, ‘সম্ভবত ওই তিনটি ম্যাচে আমরা একটু বেশি সতর্ক ছিলাম। কিন্তু এখন আমাদের সামনে বড় সুযোগ আছে। দল হিসেবে ইতিহাসও গড়া সম্ভব।’

নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে রংপুর। দলটির শেষ দুই ম্যাচে অন্তত একটি জয় না এলে বিপদের শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে অধিনায়ক বদলানোর সিদ্ধান্তটি নিয়েছে রংপুর কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

বিপিএল শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

ঢাকাকে বিদায় করে প্লে-অফের টিকিট কাটল রংপুর

ঢাকাকে বিদায় করে প্লে-অফের টিকিট কাটল রংপুর

বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

বিতর্কের মাঝেই মোস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

জাতীয় দলের অনেকেও সম্ভবত আমার ধারেকাছে ছিল না: মাহমুদউল্লাহ

জাতীয় দলের অনেকেও সম্ভবত আমার ধারেকাছে ছিল না: মাহমুদউল্লাহ

মিরাজের ১ ওভারে নিলেন ১৮ রান, রংপুরকে জিতিয়ে সমালোচনার জবাব মাহমুদউল্লাহর

মিরাজের ১ ওভারে নিলেন ১৮ রান, রংপুরকে জিতিয়ে সমালোচনার জবাব মাহমুদউল্লাহর

আরও পড়ুন

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম