Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

Advertisement

জিতলে সুপার এইট, হারলে বাদ। এমন কঠিন সমীকরণের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকালেন পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান।

পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন ফারহান। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১১১* রান করেছিলেন আহমেদ শেহজাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরে ফারহানের করা সেঞ্চুরিটি এবারের বিশ্বকাপে তৃতীয়। এর আগে সেঞ্চুরি করেছেন শ্রীলংকার ওপেনার পাতুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা। 

আজ শ্রীলংকার সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ওপেনার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। এদিন তিনি ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন। আর সেঞ্চুরি করেছেন ৫৭ বলে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এর আগে আহমেদ শেহজাদ ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। 

ফাহিম আজ সেঞ্চুরির পথে ১১টি বাউন্ডারি আর চারটি ছক্কা হাঁকান। তার সেঞ্চুরির কল্যাণে পাকিস্তান ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে?

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির বিশেষ নজরে যারা

কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন

কেন বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে কমিটি গঠন

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

আরও পড়ুন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম