Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ পিএম

বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক

ফাইল ছবি

Advertisement

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গেছে ২০২২ সালের বিজয়ী আর্জেন্টিনা। সেই ফাইনালটি ৩ বার দেখে এক সপ্তাহ পর এর রিপোর্ট জমা দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না। 

সেই ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে। সে সব উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে একই কথা বলেছিলেন লিওনেল স্কালোনি এবং রবার্তো আয়ালাও।

উরবানা প্লের অনুষ্ঠান ‘রিটার্ন অ্যান্ড আ হাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে মান্না বলেন, ‘ফাইনালটা আমি আরও দুই-তিনবার দেখেছি। ২০২২ সালেও আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল। ওই ফাইনালের অতিরিক্ত সময়টুকু দেখিনি, এবারও দেখিনি, সেখানে অনেক কিছু ঘটে গিয়েছিল। অতিরিক্ত সময়টা অনেক বেশি আবেগের, সেখানে খুব বেশি কৌশলগত বিষয় থাকে না; আমি মূলত কৌশলগত বিষয় নিয়েই কাজ করে থাকি। স্পেন অনেক বেশি ভালো ছিল।'

তিনি আরও বলেন, পুরো ম্যাচেই স্প্যানিশরা ‘ভালো ছিল’। তবে আলবিসেলেস্তেদের শেষ পর্যায়ে নিয়ে যাওয়া নিজস্ব স্টাইলের প্রশংসাও করেন তিনি। মান্না বলেন, ‘আর্জেন্টিনা এটা পারে। আর্জেন্টিনার একটা নিজস্ব স্টাইল আছে, পাসের মাধ্যমে একসঙ্গে খেলার একটা ধরন আছে, যা আশা করি আগামী ১৫ বছরেও একইভাবে চলতে থাকবে। নিচের বিভাগের ছেলেরাও এভাবেই খেলছে।’

পুরো বিশ্বকাপ জুড়ে ‘সব কিছুর জন্য কৃতজ্ঞ’ থাকার কথা জানান মান্না। তিনি বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশের উপায় হলো যতটা সম্ভব কঠোর পরিশ্রম করার চেষ্টা করা। আমার মনে হয়, স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফের সব সদস্যই এভাবে কাজ করেছেন, আর খেলোয়াড়রা একটা দারুণ দল হয়ে উঠেছেন।’

সবশেষে ফাইনাল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ষড়যন্ত্র তত্ত্বগুলো প্রত্যাখ্যান করেন মান্না। তিনি বলেন, ‘এগুলো এমন জিনিস যা হারলে ঘটে, হয়তো বা সন্দেহ থেকেই ঘটে। বিশেষ করে আজকের নেটওয়ার্কে সব সময় সব কিছুই ধারণ করা হয়। তাই কেউ কিছু বললে, সেটা নিয়ে একটা পথ খোঁজা শুরু হয়ে যায়। মাঠে যা ঘটেছে তা ঘটেছেই, যে ম্যাচে ভালো করেছে তাকে অভিনন্দন জানাও এবং এগিয়ে যাও।’

এর আগেও একই সুরে কথা বলেছিলেন লিওনেল স্কালোনি নিজে এবং তার সহকারী রবার্তো আয়ালাও।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

আরও পড়ুন

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

আজকের খেলা: ১৫ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১৫ নভেম্বর ২০২৬

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব: কায়েস আহমেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম