Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

সংগৃহীত

Advertisement

মেসির অবসরের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচটি শুরু হলো প্রায় ফাঁকা গ্যালারির সামনে। শনিবার (১৪ নভেম্বর) ম্যাচটি হয়েছে বোকা জুনিয়র্সের মাঠে। দর্শকের আগ্রহে ভাটা পড়ার কারণে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে লা বমবোনেরার কিছু অংশ বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তিল ধারণের ঠাঁই ছিল না। অথচ এক মাস পর এবার দৃশ্যটা একেবারে উল্টো। ম্যাচ শুরুর ঠিক আগে নর্তে বাইয়া অংশ খুলে দেওয়া হয়। তখন আরও মানুষ ঢুকতে থাকেন। দশ মিনিটের মধ্যে ওই অংশ ভরে ওঠে। তবে বাকি স্টেডিয়ামের চিত্র বদলায়নি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের খবর অনুযায়ী, ১০ হাজার টিকিট বিক্রি হয়েছে। বাকিরা এসেছেন আমন্ত্রণে। উরুগুয়ের সমর্থকদের জন্য নির্ধারিত অংশ বাদে পুরো তৃতীয় তলা বন্ধ ছিল। দক্ষিণ প্রান্তের প্রথম ও দ্বিতীয় তলায়ও কোনো দর্শক ছিলেন না। 

আয়োজকেরা বলছেন, দর্শক কম হওয়ায় তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ধারণক্ষমতার কোনো সীমাবদ্ধতা ছিল না। সব মিলিয়ে মাঠে এসেছিলেন প্রায় ২৫ হাজার মানুষ, যা ৫০ শতাংশেরও কম।

টিকিটের দামও একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছে এখানে। গ্যালারির টিকিটের দাম ছিল ৯৫ হাজার পেসো। অথচ রিভারের মাঠে বেনিনের বিপক্ষে ম্যাচে এই টিকিটের দাম ছিল ৯০ হাজার পেসো।

উরুগুয়ের ম্যাচের চেয়ারের টিকিটের দাম ছিল ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পেসো। প্রিফারেনশিয়াল অংশের টিকিট ছিল ২ লাখ ৯০ হাজার পেসো।

আরও একটা কারণ ছিল টিকিটের প্রাপ্তিস্থান। টিকিট কিনতে হতো উরাকান স্টেডিয়াম থেকে। এতে বিক্রিতে বাধা পড়ে থাকতে পারে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাপে টিকিট কেনার সুযোগ ছিল, কিন্তু তাতে সাড়া মেলেনি।

আগামী বছরের মাঝামাঝি ২০৩০ বিশ্বকাপের বাছাই শুরু হবে। বিশ বছরে এই প্রথম মেসিকে ছাড়া খেলবে আর্জেন্টিনা। তাই আগামী ম্যাচগুলোর জন্য এটি তাদের শিক্ষা হতে পারে।

গত ফিফা উইন্ডোতেও রিভারের মাঠে বুরকিনা ফাসোর বিপক্ষে স্টেডিয়াম ভরেনি। তবে তখন ফাঁকা অংশ এত চোখে পড়েনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

আরও পড়ুন

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জানুয়ারিতেই আর্জেন্টিনায় ফিরছেন মেসি

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

জোড়া গোল করে মিশরের সর্বকালের রেকর্ড ভেঙে দিলেন সালাহ

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম