Logo
Logo
×

Advertisement

খেলা

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

সংগৃহীত

Advertisement

ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন ২০২৬ বিশ্বকাপের ফাইনালিস্ট লিওনেল মেসি। তবে ব্যালন ডি’অর জিতেও এই তালিকায় জায়গা পাননি হ্যারি কেইন। 

প্রতি বছর প্রায় ১৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার ভোট দিয়ে ফিফপ্রো বর্ষসেরা একাদশ বাছাই করে নেন। এবারও এর ব্যত্যয় ঘটেনি। শুরুতে ২৬ জন ফাইনালিস্ট ছিলেন, তার মধ্য থেকে বাছাই হয়েছে শেষ ১১ জন।

২৬ জনের তালিকায় ছিলেন কেইন। কিন্তু চূড়ান্ত দলে তিনি নেই। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে ইতিহাসের অন্যতম কম ব্যবধানে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা।

আক্রমণভাগে জায়গা পেয়েছেন এমবাপ্পে, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বার্সেলোনার লামিন ইয়ামাল ও ইন্টার মায়ামির লিওনেল মেসি। বাদ পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও মাইকেল ওলিসেও।

ফরোয়ার্ডদের ভোটে কেইন পেয়েছেন ২৭.৬ শতাংশ। হালান্ড তার চেয়ে সামান্য এগিয়ে, ২৮.৪ শতাংশ। ২০০৫ সালে পুরস্কার চালুর পর এই প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ফিফপ্রো একাদশে জায়গা পেলেন না।

একাদশ
গোলরক্ষণ: ডেভিড রায়া। 
রক্ষণ: আশরাফ হাকিমি, পাউ কুবার্সি ও নুনো মেন্দেস। 
মাঝমাঠ: পিএসজির ভিতিনিয়া, রদ্রি, ও জুড বেলিংহাম। 
আক্রমণ: ইয়ামাল, হালান্ড, মেসি ও এমবাপ্পে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

আরও পড়ুন

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

বর্ষসেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

মাঠে ফিরতে মরিয়া নাহিদ রানা, সতর্ক নির্বাচকরা

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

কোচিং প্যানেলে বড় পরিবর্তন, ব্যাটিংয়ের সঙ্গে আসছে নতুন ফিল্ডিং কোচও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম