Logo
Logo
×

Advertisement

খেলা

কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

কক্সবাজারে মেসুত ওজিল ও এরদোগান পুত্র

কক্সবাজারে পৌঁছেছেন মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ান। সংগৃহীত ছবি

Advertisement

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির পরিদর্শনে পৌঁছেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোগান। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেকমেদ্দিন বিলাল এরদোগানের নেতৃত্বে প্রতিনিধিদলটি একটি ব্যক্তিগত উড়োজাহাজে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। 

তাদের সঙ্গে আছে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

একদিনের এ সরকারি সফরে তারা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

কক্সবাজার সফরে প্রতিনিধিদলটি স্থানীয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভায় অংশ নেবে। এ ছাড়া তারা উখিয়ার ৪, ৫, ৯, ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন বলে জানিয়েছে সফর সংশ্লিষ্ট সূত্র।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে অতিথিরা ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের টিকা কিচেন সেন্টারে ইফতার করবেন। প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান ওজিলের

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দিলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পে রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

হিমছড়িতে আরও ২ বন্ধুর লাশ উদ্ধার কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

আরও পড়ুন

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে একই দিনে দুই ওপেনারের ডাবল সেঞ্চুরি

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতকেও পেছনে ফেলেছে উগান্ডা

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতকেও পেছনে ফেলেছে উগান্ডা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম