Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

হিমছড়িতে আরও ২ বন্ধুর লাশ উদ্ধার

কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেউই জানতেন না সাঁতার, তবু নামেন সাগরে

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের হিমছড়ি সৈকতে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে গিয়েছিলেন পাঁচজন। বৃহস্পতিবার সকালে তাদের আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাঁচ বন্ধুর লাশ উদ্ধার হলো। সংশ্লিষ্টরা জানান, তাদের কেউই সাঁতার জানতেন না; তবু তারা সাগরে নেমেছিলেন।

বুধবার বিকালে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপে মেরিনা রিসোর্টসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সৈকতে ভেসে আসে মোহাম্মদ হারুন (২০) নামে একজনের লাশ। স্বজনরা তাকে শনাক্ত করেন। এরপর রাত ৮টায় ভাঙ্গার মোড় সৈকত থেকে উদ্ধার করা হয় এসএম নাফিসুর রহমান নিবিড়ের লাশ। এর আগে বুধবার সন্ধ্যায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছিল। তারা হলেন-রোহান, জিশান ও আকাশ। এদের মধ্যে নিবিড়, রোহান ও জিশান উত্তরার বাসিন্দা। আকাশ ও হারুন চট্টগ্রামের বায়েজিদ এলাকার।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, বুধবার বিকাল ৫টার দিকে পাঁচ পর্যটক সাগরে ছিলেন। তাদের একজন স্রোতে ভেসে যেতে থাকলে বাঁচার জন্য চিৎকার করেন। তাকে উদ্ধারে অন্যরা এগিয়ে যান। একপর্যায়ে তারা পরস্পরের হাত ধরে শিকলের মতো তৈরি করে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু হঠাৎ বড় ঢেউ আছড়ে পড়লে তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যান।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় জেলে, ফায়ার সার্ভিস ও পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে।

নিহত রোহানের খালু মো. জাহিদ বলেন, তাদের কেউই ভালোভাবে সাঁতার জানতেন না। সাগরে একজনকে ভেসে যেতে দেখে কয়েকজন বন্ধু তাকে উদ্ধারে এগিয়ে যান। তারা পরস্পরের হাত ধরে তাকে টেনে আনার চেষ্টা করে ব্যর্থ হন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবু জাফর বলেন, সাঁতার না জানা ব্যক্তিদের পাশাপাশি সাঁতার জানা ব্যক্তিদেরও উত্তাল সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি জানান, পর্যটকরা তাকে জানিয়েছেন, তারা যে রিসোর্টে উঠেছিলেন, সেখান থেকে ওই স্থানে সাগরে নামলে সমস্যা হবে না বলে জানানো হয়েছিল। তবে তারা কেউই সাঁতার জানতেন না।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, স্থানীয়দের নিষেধ সত্ত্বেও পর্যটকেরা ওই স্থানে সাগরে নামেন। সংশ্লিষ্ট রিসোর্টের মালিকের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

বাবার চিকিৎসার সাহায্য চাইতে গিয়ে নিপীড়নের শিকার কিশোরী

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরও ১ জনের লাশ উদ্ধার

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

কক্সবাজারে দিনদুপুরে যানবাহন থামিয়ে ডাকাতি

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

পানাম ইনস্টিটিউটের বিশ্লেষণ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম