Logo
Logo
×

Advertisement

খেলা

আবারও কি প্রেমে জড়িয়েছেন ইয়ামাল?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

আবারও কি প্রেমে জড়িয়েছেন ইয়ামাল?

ফাইল ছবি

Advertisement

‘লামিন ইয়ামালের প্রেম’ বিষয়টার সঙ্গে বার্সেলোনা ভক্তদের সম্পর্ক বেশ আদায়-কাঁচকলায়। শেষ বার যখন সম্পর্কে জড়িয়েছিলেন নিকি নিকোলের সঙ্গে, তার ফর্মটাও কাকতালীয়ভাবে পড়ে গিয়েছিল। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উষ্মাও চোখে পড়েছে বেশ, রোষের কেন্দ্রে ছিলেন তার তৎকালীন আর্জেন্টাইন প্রেমিকা। সেই প্রেম কিছুদিনের মধ্যেই ভেঙে গেছে, ইয়ামালও আবার ফর্মে ফিরে এসেছেন। 

তবে সেই ইয়ামাল নাকি এবার আবারও প্রেমে পড়েছেন। এবার তার মনের মানুষ ২১ বছর বয়সি ব্রিটিশ তরুণী লিলি রোল্যান্ড। তার সঙ্গে বার্সেলোনার টিনএজড স্প্যানিশ উইঙ্গারের সম্ভাব্য নতুন সম্পর্ক খবরের পেছনে ছোটা মানুষদের আগ্রহ উসকে দিয়েছে। 

ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে লিলির ৪০ লাখেরও বেশি অনুসারী রয়েছে। বলা হচ্ছে, এই লিলি ইয়ামালের হৃদয় হরণ করেছেন। তিনিই বার্সেলোনার তরুণ তুর্কির নতুন বান্ধবী।

লন্ডনি কন্যা লিলির ফ্যাশন-অনুরাগ সুবিদিত। ঘুরে বেড়ান ইচ্ছেমতো। বিউটি কনটেন্ট তৈরি করেন। 

হালফিল তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইয়ামাল। দুই পক্ষ যদিও একেবারে ‘স্পিকটি নট’, তবুও এই যুগলের সাম্প্রতিক পোস্ট এবং লিলির ঘনঘন বার্সেলোনায় আগমনে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। 

তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই অতি সক্রিয়। নিয়মিত তাদের মধ্যে বার্তা বিনিময় হয়। এসবই তাদের কাছাকাছি আসার বার্তা দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

এমবাপ্পে-ইয়ামাল কেন ব্যালন ডি’অর জিততে পারলেন না?

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

ব্যালন ডি’অর হাতছাড়ার পর ইয়ামাল, ‘একদিন আমার সময়ও আসবে’

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

আরও পড়ুন

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম