Logo
Logo
×

Advertisement

খেলা

ইয়ামালের দারুণ হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০১:৪১ এএম

ইয়ামালের দারুণ হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

Advertisement

ঘরের মাঠে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দলের পোস্টার বয় লামিনে ইয়ামাল চমৎকার হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে নেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল ব্যবধান কমায়, কিন্তু তাতে বার্সার পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব পড়েনি।

সঠিক সুযোগ পেয়ে কোনো ভুল না করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি আদায় করেন রবার্ট লেভানদোভস্কি।

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৪। এক ম্যাচ কম খেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

এই জয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াল। মঙ্গলবার কোপা দেল'রের সেমিফাইনালের ফিরতি লেগে তারা মাদ্রিদের দলটির মুখোমুখি হবে, প্রথম লেগে ৪-০ গোলে হেরে আছে শিরোপাধারীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

‘ইয়ামাল’ নয়, বার্সা তারকার আসল পদবি জানালেন বাবা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

লিসান্দ্রোকে দলে পেতে যে শর্ত দিল বার্সেলোনা

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

আরও পড়ুন

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ০৬ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম