Logo
Logo
×
   

Advertisement

খেলা

যুদ্ধাবস্থায় শঙ্কার মুখে বিশ্বকাপ ও ফিনালিসিমা!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

যুদ্ধাবস্থায় শঙ্কার মুখে বিশ্বকাপ ও ফিনালিসিমা!

Advertisement

ইরানে একত্র হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনা বর্তমানে বিশ্বে সবচেয়ে আলোচিত ইস্যু। যার রেশ গিয়ে পড়েছে বৈশ্বিক খেলা ফুটবলেও। ফলে চলতি বছরেই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল ও আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ফাইনাল নিয়ে নতুন করে শঙ্কার তৈরি হয়েছে।

এ বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় ৪৮ দল নিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এই ৪৮ দলের মধ্যে যুক্তরাষ্ট্রের চিরশত্রু  ইরানও রয়েছে। তার উপর চলতি মাসেই কাতারে ফিনালিসিমায় ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন–আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

কিন্তু শঙ্কার বিষয় হল, ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও ছড়িয়ে পড়েছে। তাই নির্ধারিত তারিখে ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে এ নিয়ে আশাবাদী ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম।

কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভা শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

‘ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। আমরা আগের মতোই তিন আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

আসন্ন বিশ্বকাপে ৪৮ দলের সবকটেই আয়োজনটিতে অংশ নেবে বলে নিজের আশার কথা ব্যক্ত করেন ফিফা মহাসচিব। তার ভাষ্য, ‘ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। আমরা আগের মতোই তিন আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসর।

এদিকে, সাম্প্রতিক সংঘাতের কারণে আগামী ২৭ মার্চ কাতারের দোহায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচটিও ক্ষতির মুখে পড়তে পারে। কারণ ইতোমধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইরান। তাই নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কাতার।

অন্যদিকে স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কয়েক দিন আগে সই করা চুক্তিটি নাকি এবার পুনর্বিবেচনা শুরু করেছে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম