Logo
Logo
×

Advertisement

খেলা

‘পাকিস্তানকে খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:২২ পিএম

‘পাকিস্তানকে খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর ফের আলোচনায় পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

Advertisement

সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সেই ভবিষ্যদ্বাণীগুলো বিফলে যাওয়ায় সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হন তিনি। 

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর ফের আলোচনায় আমির। বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন তিনি। 

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির ঝড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।    

এমন বাজে হারের পর পর নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন আমির। তিনি বলেন, ‘পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছেন। ৩ উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, একই উইকেটে বাংলাদেশ ১০-১২ ওভারে (১৫.১ ওভারে) খেলা শেষ করে দিল। আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।’

৫ উইকেট পাওয়া নাহিদ রানার প্রশংসা করে আমির বলেন, ‘রাওয়ালপিন্ডিতে এর আগে রানার বোলিং দেখেছি। ঘণ্টায় নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আজও সে দারুণ খেলেছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

না খেলেই দল থেকে বাদ পড়লেন সৌম্য

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

অভিষেকের রাতেই আলিসের ওপর আইসিসির নজর

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

সামর্থ্যরে ঘাটতি, না মানসিকতার?

বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের পেসার

বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের পেসার

আরও পড়ুন

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশি ক্রিকেটার

ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন যে কোচ

পাকিস্তানে রাজ্জাকপুত্রের নজরকাড়া পারফরম্যান্স

পাকিস্তানে রাজ্জাকপুত্রের নজরকাড়া পারফরম্যান্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম