Logo
Logo
×

Advertisement

খেলা

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:০১ পিএম

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

ফিফা সভাপতি। সংগৃহীত ছবি

Advertisement

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপ খেলতে চায় না ইরান। তারা নিজেদের ম্যাচগুলো মেক্সিকোতে সরানোর দাবি তুলেছিল। সেই প্রেক্ষিতে ফিফার অবস্থান পরিষ্কার করেছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

তিনি বলেছেন, আমাদের একটি নির্দিষ্ট সূচি আছে এবং সেটি বদলানো হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সামরিক উত্তেজনার কারণে ইরান সরকার ও ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ (লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত) মেক্সিকোতে স্থানান্তরের অনুরোধ করেছিল। 

তবে গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভার পর ইনফান্তিনো স্পষ্ট করে দেন, ঘোষিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা চাই ফিফা বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।

ফিফা সভাপতি মনে করেন, ফুটবল দিয়ে সব রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয়। তার মতে, ফিফা ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব মিটিয়ে দিতে পারে না।

তবে তিনি ফুটবলের শক্তি ব্যবহার করে শান্তি প্রচার এবং দেশগুলোর মধ্যে সেতু তৈরির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

ইনফান্তিনোর এই অনড় অবস্থানের পর এখন বল ইরানের কোর্টে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কঠোর শর্তে’ বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

‘কঠোর শর্তে’ বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি হতে চান ইনফান্তিনো

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

ইনফান্তিনোর গদি নাড়িয়ে দিল উয়েফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

ঢাকায় এসেছেন ফিফা সভাপতি

আরও পড়ুন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

৪০০ রানের স্বপ্ন উইকহ্যামের, পাত্তা দিচ্ছেন না তাসকিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম