Logo
Logo
×

Advertisement

খেলা

চেক প্রজাতন্ত্রের ২০ বছরের খরা কাটল, ৮ বছর পর বিশ্বকাপে সুইডেন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

চেক প্রজাতন্ত্রের ২০ বছরের খরা কাটল, ৮ বছর পর বিশ্বকাপে সুইডেন

প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সুইডেন ও চেক প্রজাতন্ত্র।

Advertisement

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ৬টি স্থানের মধ্যে ৪টি বরাদ্দ ছিল ইউরোপের জন্য। সেই চারটি স্থান নির্ধারণে ৩১ মার্চ অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ ফাইনাল। এ পর্বে সবচেয়ে বড় চমক তৈরি হয়েছে ইতালির বিদায়ে—বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বসনিয়ার সঙ্গে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্কও।

এদিকে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আরও দুটি দল—সুইডেন ও চেক প্রজাতন্ত্র।

স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় রোমাঞ্চকর ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরেছে সুইডেন। ২০১৮ সালের পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে ১৯৫৮ সালের রানার্সআপদের। সুইডেনের হয়ে গোল করেন অ্যান্থনি এলাঙ্গা, গুস্তাফ লেজারবিয়েল্কে ও ভিক্টর ইয়োকেরেস। পোল্যান্ডের হয়ে গোল করেন নিকোলা জালেভস্কি ও কারোল সুইদেরস্কি।

এই হারের ফলে বিশ্বকাপ মিস করছে পোল্যান্ড। ফলে এবারের আসরে দেখা যাবে না তাদের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কিকে, যার জন্য ২০২২ কাতার বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ হয়ে থাকছে।

অন্যদিকে প্রাগের এপেট অ্যারেনায় ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৩-১ ব্যবধানে জয় পায় চেকরা।

ম্যাচে ডেনমার্কের আধিপত্য থাকলেও তারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৬৬ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয় ডেনিশরা, যার ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে চেক প্রজাতন্ত্র ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।   

ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে পাভেল সাল্কের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। পরে ৭২ মিনিটে ইওয়াখিম অ্যান্ডারসন গোল করে ডেনমার্ককে সমতায় ফেরান। অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে লাদিস্ল্যাভ ক্রেজসির গোলে আবারও এগিয়ে যায় চেকরা, তবে ১১১ মিনিটে ক্যাসপার হগ গোল করে ম্যাচে সমতা ফেরান।

টাইব্রেকারে চেক প্রজাতন্ত্রের চারজন খেলোয়াড়ের মধ্যে তিনজন সফল হন। অপরদিকে ডেনমার্কের মাথিয়াস ইয়েনসেন, আন্দ্রেস দ্রেয়ার ও রাসমুস হইলুন্দ শট মিস করেন; কেবল ক্রিস্টিয়ান এরিকসেন গোল করতে সক্ষম হন।

এর মাধ্যমে দুইবারের রানার্সআপ চেক প্রজাতন্ত্র দীর্ঘ ২০ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল। সবশেষ তারা বিশ্বকাপে খেলেছিল ২০০৬ সালে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চেক সরকার

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চেক সরকার

শিশু সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে, প্রশংসায় ভাসছেন সুইডিশ মন্ত্রী

শিশু সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে, প্রশংসায় ভাসছেন সুইডিশ মন্ত্রী

পারিবারিক নিপীড়ন রুখতে খালাতো-মামাতো ভাইবোনের বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

পারিবারিক নিপীড়ন রুখতে খালাতো-মামাতো ভাইবোনের বিয়ে নিষিদ্ধ করল সুইডেন

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়ার নির্দেশ সুইডেনের

আরও পড়ুন

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম