ক্যাপ্টেনস কার্ডে মিলবে যে ৪টি বিশেষ সুবিধা
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল গতকাল সোনারগাঁ হোটেলে এক অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়কদের হাতে ‘ক্যাপ্টেনস কার্ড’ তুলে দিয়েছেন। আজীবন মেয়াদের এই কার্ড নিয়ে এখন থেকে সাবেক অধিনায়করা পাবেন একাধিক বিশেষ সুবিধা।
যেসব সুবিধা মিলবে এই কার্ডে —
বিসিবির যেকোনো ইভেন্টে প্রবেশাধিকার: ক্যাপ্টেনস কার্ড দিয়ে সাবেক অধিনায়করা এখন থেকে বিসিবির যেকোনো ম্যাচ ও ইভেন্টে, দেশে ও দেশের বাইরে বিনা বাধায় প্রবেশ করতে পারবেন।
পার্কিং সুবিধা: বিসিবিতে ভিভিআইপি কার পার্কিংয়ের সুবিধা পাবেন সব সাবেক অধিনায়ক।
বিসিবির মেডিকেল সুবিধা: বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের মতোই বিসিবির মেডিকেল বিভাগ থেকে চিকিৎসাসেবা পাবেন কার্ডধারী সাবেক অধিনায়করা। প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার জন্যও সাবেক অধিনায়কদের পাশে থাকবে বিসিবি।
স্বাস্থ্য বিমা: সাবেক অধিনায়কদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থাও করবে বিসিবি।
অনুষ্ঠানে পুরুষ দলের সাবেক বর্তমান অধিনায়কদের মধ্যে ২০ জন ও নারী দলের অধিনায়ক রুমানা আহমেদ কার্ড গ্রহণ করেন। যারা আসতে পারেননি, তামিম জানিয়েছেন যেকোনো সময় এসে কার্ড সংগ্রহ করার সুযোগ থাকবে।
