Logo
Logo
×
   

Advertisement

খেলা

আইপিএল

ডাগআউটে ফোন ব্যবহার করে শাস্তি পেলেন রাজস্থানের ম্যানেজার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম

ডাগআউটে ফোন ব্যবহার করে শাস্তি পেলেন রাজস্থানের ম্যানেজার

Advertisement

রাজস্থান রয়্যালসের ম্যানেজার রমি ভিন্দারকে ঘিরে নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত তিনি বড় ধরনের শাস্তি থেকে রক্ষা পেয়েছেন। দলের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের কারণে তাকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আইপিএলের ম্যাচ চলাকালে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া (পিএমওএ)–এর নিয়ম ভঙ্গ করার দায়েই এই শাস্তি পেয়েছেন তিনি।

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ব্যবহারের বিষয়ে বোর্ডের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) থেকে ভিন্দারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

জিজ্ঞাসাবাদে ভিন্দার ঘটনার কারণ তুলে ধরলেও তা সন্তোষজনক মনে হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ফলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

পরবর্তীতে তাকে এক লাখ রুপি জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যেন এমন নিয়ম ভঙ্গ না করেন, সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। বিসিসিআই জানিয়েছে, পিএমওএ–এর নিয়ম কঠোরভাবে মানতে হবে এবং কোনো ধরনের লঙ্ঘন হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম