Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল

মুম্বাইয়ের দলে অস্থিরতা, শাস্তি পেতে পারেন হার্দিক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

মুম্বাইয়ের দলে অস্থিরতা, শাস্তি পেতে পারেন হার্দিক

মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

Advertisement

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। সাম্প্রতিক এক ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা যেন নতুন মোড় নিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর দলের ভেতরের পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।

ডেইলি স্পোর্টস-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহর মধ্যে ফিল্ডিং সেটআপ নিয়ে মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে দ্বিতীয় উইকেটের জুটি থামাতে ব্যর্থ হওয়ার পর কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে ভিন্নমত তৈরি হয়।

খেলার সময় পাঞ্জাবের ব্যাটাররা দ্রুত রান তুলতে থাকলে পরিস্থিতি মুম্বাইয়ের আরও প্রতিকূলে চলে যায়। এ সময় মাঠে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে।

ম্যাচ শেষে দলের ভেতরের পরিবেশ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে, যেখানে ড্রেসিংরুমের ভেতরেও মতভেদ রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও খেলা চলাকালীন নিজ দলের খেলোয়াড়দের সঙ্গেই হার্দিকের ব্যবহার আক্রমণাত্মক হওয়ায় বিষয়টি ম্যানেজমেন্টের নজরে এসেছে। প্রয়োজন হলে হার্দিকের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও নেওয়া হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

মালিঙ্গাসহ তিন কোচকে বিদায় জানাল মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল সুন্দরীর বিয়ে

আইপিএল সুন্দরীর বিয়ে

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

পরের আইপিএলে খেলবেন ধোনি? যা জানাল চেন্নাই সুপার কিংস

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম