Logo
Logo
×

Advertisement

খেলা

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে আইসিসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে আইসিসি

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন একটি নারী টি-টোয়েন্টি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’ নামের এই টুর্নামেন্টের প্রথম আসর ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়ন ও পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে। তাই এতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলগুলো অংশ নিবে না।

আসন্ন এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভানুয়াতু। ম্যাচগুলো ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে, শীর্ষ দুই দল ফাইনালের মঞ্চে লড়বে।

আইসিসি জানিয়েছে, পাঁচটি ভিন্ন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা দলগুলো, যারা গত বছরের ইমার্জিং নেশনস ট্রফিতে খেলেনি, তাদের নিয়েই এই প্রতিযোগিতা সাজানো হয়েছে। সব ম্যাচই রুয়ান্ডার কিগালির গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মিরাজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তাসকিন, শরিফুল ও তানজিদের উন্নতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্বর্ণার বড় লাফ, এগিয়েছেন শারমিনও

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম