Logo
Logo
×

Advertisement

খেলা

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

Advertisement

চলতি বছরের জুন মাসে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৭ এপ্রিল) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সূচি নিশ্চিত করেছে।  প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া।

এর আগে সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল অজিরা, যেখানে মাইকেল ক্লার্কের নেতৃত্বের দলটি সাকিব আল হাসানের দলকে ৩-০ ব্যবধানে হারায়। এরও আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের মাটিতে হাবিবুল বাশারের দলকে একই ব্যবধানে হারিয়েছিল।

আসন্ন সফরে অস্ট্রেলিয়া তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৯ জুন, এরপরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া দল সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। যেখানে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষ

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

আলোকস্বল্পতার পর বৃষ্টি, বন্ধ রাখা হলো ম্যাচ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে ২৭২ রানে থামল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ

আরও পড়ুন

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বর্ণার স্বর্ণ জয়

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

বিমানবন্দরে হেনস্তার শিকার সাঙ্গাকারা

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

সফল হতে ক্যারিয়ারের শুরুতে যা করেছেন স্মৃতি

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম