Logo
Logo
×

Advertisement

খেলা

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

Advertisement

চার ম্যাচ পর খরা কাটিয়ে অবশেষে স্বস্তির হাসি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলাভেসকে ২–১ গোলে হারিয়েছে তারা।

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এই জয় নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের। এই জয়ের সুবাদে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কিছুটা কমাতে পেরেছে লস ব্ল্যাংকোসরা।

ম্যাচের শুরুতে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েন এমবাপ্পে ও ভিনিসিয়ুস, তবে সময়ের সঙ্গে তারাই হয়ে ওঠেন দলের ভরসা। প্রথমার্ধে কিছুটা ভাগ্যের সহায়তায় গোল পান এমবাপ্পে—বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল রিয়াল। আলাভেসও কয়েকটি বিপজ্জনক আক্রমণ চালায় এবং একবার প্রায় গোল পেয়ে যাচ্ছিল। তবে বিরতির আগে আর কোনো গোল হয়নি। এদিকে মিলিতাওয়ের চোট রিয়ালের জন্য উদ্বেগ তৈরি করে।

বিরতির পরই ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভের্দের পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান তিনি। গোল করার পর সমর্থকদের উদ্দেশে হাত তুলে এক ধরনের ক্ষমা প্রার্থনার ইঙ্গিত দেন, যা ম্যাচে ভিন্ন আবহ তৈরি করে।

এরপর রিয়াল মাদ্রিদ খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। এমবাপ্পে বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষ গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। ম্যাচের শেষদিকে আলাভেস চাপ বাড়ায় এবং যোগ করা সময়ে তনি মার্তিনেস গোল করে ব্যবধান কমান।

৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। অন্যদিকে আলাভেস ৩৩ পয়েন্ট নিয়ে অবনমনের আশঙ্কায় আছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

মেসি ১৭ বছরেও যা পারেননি, তাই করে দেখালেন রাফিনিয়া

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

রাফিনিয়ার হ্যাটট্রিকে এবার ৭ গোল করে জিতল বার্সেলোনা

আরও পড়ুন

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম