Logo
Logo
×
   

Advertisement

খেলা

দলে ফিরেই মোস্তাফিজের ‘ফাইফার’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

দলে ফিরেই মোস্তাফিজের ‘ফাইফার’

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি টাইগারদের।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের টার্গেট তাড়ায় ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেই ম্যাচের ঠিক আগ মুহুর্তে ইনজুরির কারণে ছিটকে যান মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয় ওয়ানডেতে মোস্তাফিজকে ছাড়াই নিউজিল্যান্ডকে ১৯৯ রানে গুঁড়িয়ে দিয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফেরে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে ‘অঘোষিত ফাইনালে’ ফিরেই দলের ত্রাতার ভূমিকা পালন করেন মোস্তাফিজ। তার গতির মুখে পড়ে ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৫৫ রানের জয়ে সিরিজ (২-১) ব্যবধানে নিশ্চি করে বাংলাদেশ।

সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে ফিরেই পার্থক্য গড়ে দেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিুর রহমান। তিনি আজ ৯ ওভারে ৪৩ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। ওয়ানডে ক্রিকেটে এনিয়ে ছয়বার পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেন ‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজুর হমান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম