Logo
Logo
×

Advertisement

খেলা

চলতি মৌসুম থেকে ছিটকে গেলেন ইয়ামাল, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম

চলতি মৌসুম থেকে ছিটকে গেলেন ইয়ামাল, বিশ্বকাপ নিয়েও শঙ্কা

চোটে পড়েছেন লামিনে ইয়ামাল, চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না তার

Advertisement

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বার্সেলোনা ও স্পেন শিবির বড় ধাক্কা খেয়েছে লামিনে ইয়ামালের চোটের খবরে। সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ১–০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান।

ধারণা করা হচ্ছে, তার বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে, যার কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না এই তরুণ উইঙ্গার। এমনকি বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

লা লিগায় বার্সেলোনার এখনো ছয়টি ম্যাচ বাকি থাকলেও ইয়ামালকে আর পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ক্লাবটি। তারা জানিয়েছে, ইয়ামালকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মৌসুমের বাকি সময় তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ শুরুর আগে তার সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করা হয়েছে।

এই চোট স্পেন জাতীয় দলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিশ্বকাপের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, স্পেন দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে তাকেই ধরা হচ্ছিল।

ইউরো ২০২৪ জয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ইয়ামাল সম্প্রতি বিশ্বকাপে খেলার স্বপ্নের কথাও জানিয়েছিলেন। তবে চোট পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দলের সঙ্গে থাকার সময়েই এই ইনজুরি হওয়ায় তিনি গভীরভাবে হতাশ এবং এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

অস্ট্রেলিয়া ম্যাচে চোট, রাফিনিয়াকে নিয়ে শঙ্কায় বার্সেলোনা

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম